Saturday, July 11, 2026
Homeএখনও মেনে নিতে পারছেন না, বিমান দুর্ঘটনায় কাকে হারালেন অভিনেত্রী পায়েল?

এখনও মেনে নিতে পারছেন না, বিমান দুর্ঘটনায় কাকে হারালেন অভিনেত্রী পায়েল?

ওয়েব ডেস্ক: গতকাল থেকে খবরের শিরোনামে শুধু ভেসে উঠছে আমেদাবাদে (Ahmedabad) ঘটা ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Flight Accident) কথা। ইতিহাসের পাতায় এমন কোনও ভয়ঙ্কর দুর্ঘটনা এর আগে ঘটেছে কি না তা মনে করতে পারছেন না কেউই। শয়ে শয়ে যাত্রীর মৃত্যু সংবাদ যেন কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মানুষ। গতকাল ১২ জুন আমেদাবাদের মেঘানিনগরে (Ahmedabader Meghaninagar) ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা ২৪১ জন। অভিশপ্ত ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Vijay Rupani)।

সময় যত গরাচ্ছে ততই মৃতের তালিকা, পরিসংখ্যান সংক্রান্ত একাধিক খবর সামনে আসছে। আর এবার সামনে এলো এক নয়া তথ্য। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষের (Actress Payel Ghosh) কলেজের সহপাঠী প্রীতি চট্টোপাধ্যায় (Priti Chottopadhya)। নিজেকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারলেন না প্রীতি।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল অমিতাভের সহ অভিনেত্রীর প্রাণ! মনে পড়ে তাঁকে?

সোশ্যাল মিডিয়ায় (Social Media) পায়েল ঘোষ (Payel Ghosh) প্রীতির আত্মার শান্তি কামনা (Rest in Peace) করে চট্টোপাধ্যায় পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন। তাঁর পোস্টের আমদাবাদ প্লেন ক্র্যাশ (Ahmedabad Plane Crash) হ্যাশট্যাগটি দেখেই নিশ্চিত হয়েছে তাঁর বন্ধু প্রীতি চট্টোপাধ্যায়ের বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পায়েল আগে থেকেই জানতেন প্রীতির লন্ডন (London) যাত্রার কথা। কিন্তু কোন বিমানে প্রীতি যাত্রা করছিলেন তা জানা ছিল না পায়েলের। বিমান দুর্ঘটনার (Plane Crash) খবর শুনেই প্রীতির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন পায়েল। তবে পরিবারের তরফে কোনও জবাব না পেয়ে তাঁদের চুপ থাকাই স্পষ্ট করে দেয় সবটা। পায়েল বলেছেন, কলেজ জীবন (College Life) থেকেই প্রীতির সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক ছিল। প্রিয় বন্ধুর অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না পায়েল (Payel Ghosh)।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto