Wednesday, May 20, 2026
Homeটানা তিনদিন মেঘে ঢাকা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

টানা তিনদিন মেঘে ঢাকা আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

কলকাতা: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাক্ষী থাকলেও, একটানা বৃষ্টি হয়নি (Rain Forecast)। মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update)।

হাওয়া অফিস সূত্রে খবর, ২৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: এবার মিড ডে মিলের ভাগ পাবে পথ কুকুরেরা

ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায়? (Rain Forecast in West Bengal)

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্র, শনি ও রবিবারও ওই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? (Kolkata Weather Update)

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৭৫ শতাংশ।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot