Tuesday, August 11, 2026
Homeদক্ষিণে বর্ষা কবে? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

দক্ষিণে বর্ষা কবে? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

কলকাতা: গরমে নাজেহাল রাজ্যবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস উঠছে সকলের। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা (Rain Forecast) । হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ অথবা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। তবে রাজ্যবাসী পুরোদস্তুর বর্ষার ফিল পাবে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহে (West Bengal Weather Update)।

বর্ষা ঢোকার আগেই একাধিক জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। জ্বালাপোড়া গরমের হাত থেকে খানিক রেহাই পাবে রাজ্যবাসী। তবে বৃষ্টি কমলেই ফের ফিরবে অস্বস্তিকোর আবহাওয়া। শনিবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি। রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: স্নাতকে ভর্তির প্রক্রিয়া কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এদিন কলকাতায় বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়টুকু স্বস্তি মিললেও, আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তি বজায় থাকবে। মহানগরে আপাতত কাটছে নাগলদঘর্ম অবস্থা। রাতেও বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতি। শনিবারের পর তাপমাত্রা কিছুটা পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor