HomeScrollআফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-কাশ্মীর
Earthquake

আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-কাশ্মীর

মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে

ওয়েব ডেস্ক : শনিবার সন্ধ্যায় আচমকাই শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। দিল্লি (Delhi), জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)-সহ একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার খাতিরে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল আফগানিস্তান (Afganistan)। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২। সংস্থার তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিট ৫১ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এই কম্পনটি অনুভূত হয়।

আরও খবর : রামমন্দিরে প্রণামী চুরি মামলায় গ্রেফতার ৮, সামনে এল অভিযুক্তদের পরিচয়

গভীরতায় উৎপত্তি হলেও ভূমিকম্পের কম্পন উত্তর ভারতের বিভিন্ন এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়। বিশেষ করে দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) ভয়াবহ বিপর্যয় নেমে আসে। সেই ঘটনায় অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News