HomeScrollজ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে আইনজীবীদেরও: প্রধান বিচারপতি
CJI Surya Kant

জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে আইনজীবীদেরও: প্রধান বিচারপতি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন ঘিরে আইনজীবীদের আটক ও পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে সরব আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। প্রত্যেক আইনজীবীর শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে বলে জানালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে আইনজীবীদের আটক এবং পুলিশের ভূমিকা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) সরব হলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তাঁর অভিযোগ, আন্দোলন চলাকালীন আইনজীবীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করেছে। এমনকী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা নির্দেশও প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান আইনজীবী।

শুনানিতে প্রবীণ আইনজীবীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন গোপাল শঙ্করনারায়ণন। তাঁর বক্তব্য, কয়েকজন প্রবীণ আইনজীবীকে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। ফরাসাত নামে এক আইনজীবীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই ঘটনাকে অনভিপ্রেত বলে দাবি করে তাঁর বক্তব্য, আন্দোলনকারীদের সংযম বজায় রাখার পরামর্শ দেওয়া হলে পুলিশকেও একইভাবে সংযত থাকার নির্দেশ দেওয়া প্রয়োজন।

আরও খবর :  জ্ঞানেশ-এসআইআর ইস্যুতে সাক্ষাতে ‘না’ প্রধান বিচারপতির

আইনজীবীর আরও অভিযোগ, পুলিশের কথিত বাড়াবাড়ির কারণে পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া উচিত বলে আদালতে আবেদন জানান তিনি।

এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) বলেন, এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। আমি শুধু অনুরোধ করছি, আমরা সুপ্রিম কোর্টকে একটি হতে দেব না। কিন্তু প্রত্যেক আইনজীবী, বারের প্রত্যেক সদস্যের শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার অধিকার আছে। মঙ্গলবার মামলার শুনানি

[youtube-feed feed=1]
Read More

Latest News