Saturday, February 7, 2026
HomeScroll'২০-২৫ হাজারে বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে, কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, দেখুন...
Giridhari Lal Sahu

‘২০-২৫ হাজারে বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে, কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, দেখুন ভিডিও

অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করবে বিহারের মহিলা কমিশনও

ওয়েবডেস্ক-  এবার বিজেপি নেতার স্বামীর (Bjp Minister Husband) মন্তব্য ঘিরে বিতর্ক! উত্তরাখণ্ডের (Uttarakhand) বিজেপির নারীকল্যাণ মন্ত্রীর স্বামীর (BJP’s Women’s Welfare Minister) কুরুচিকর মন্তব্য। বিজেপির মন্ত্রীর স্বামীর মন্তব্যে, ‘২০ হাজারে বউ পাবে’ এই ভিডিও ভাইরাল হতেই চরম বিতর্ক। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করবে বিহারের মহিলা কমিশনও (Bihar Women’s Commission) । বিজেপির এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস।

উত্তরাখণ্ডের বিজেপি সরকারের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্যর (Child Welfare Minister Rekha Arya) স্বামী গিরিধারী লাল সাহুর (Giridhari Lal Sahu) বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আলমোড়ার এক অনুষ্ঠানে গিরিধারীকে বলতে শোনা যায়, “বয়স বেড়ে গেলে বিয়ে হবে না? যদি বিয়ে না হয় তাহলে আমরা বিহার থেকে মেয়ে নিয়ে আসব। ২০-২৫ হাজার টাকা দিলেই মেয়ে পাওয়া যাবে। আমার সঙ্গে এসো,  ঠিক বিয়ের ব্যবস্থা করে দেব।” এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-  জানুয়ারিতেই নয়া টিম নীতিন নবীনের, কেন্দ্রীয় তালিকায় কি এবার জায়গা পাবে বাংলা?

এই মন্তব্যে পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল বলেন, “মন্ত্রীর স্বামীর এই ধরনের মন্তব্য ভারতীয় কন্যাদের জন্য অপমান। সে বিহার উত্তরাখণ্ড হোক বা কেরল। এই ধরনের ভাষা মহিলাদের সম্মানে আঘাত করে। মানবপাচার, বাল্যবিবাহ,  মহিলাদের নির্যাতনকে সমর্থন করে এই চিন্তাধারা।”

কংগ্রেসের মতে, নারীকল্যাণ মন্ত্রীর স্বামীর মুখে এমন কথা অত্যন্ত লজ্জাজনক। বিহারের মহিলা কমিশনও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে। গিরিধারীর বিরুদ্ধে নোটিস পাঠাতে চলেছে কমিশন। বিজেপির কাছে ক্ষমাপ্রার্থনার দাবি করেছে কংগ্রেস।

এই মন্তব্য ঘিরে মন্ত্রীর বিরুদ্ধেও কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। এদিকে গিরিধারীর সাফাই, ঘনিষ্ঠ মহলে বন্ধুর বিয়ে নিয়ে আলোচনা করছিলেন, সেই ভিডিও বিকৃত করে দেখা হয়েছে। নতুন ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি।

এদিকে গেরুয়া শিবিরের বক্তব্য, মন্ত্রীর স্বামী কী বলল তাদের দলের কিছু আসে যায় না।

Read More

Latest News