Monday, May 18, 2026
HomeScrollদিল্লিকাণ্ডে উমরের ফোন থেকে বিস্ফোরক তথ্য উদ্ধার, গ্রেফতার আরও ৪
Delhi Blast

দিল্লিকাণ্ডে উমরের ফোন থেকে বিস্ফোরক তথ্য উদ্ধার, গ্রেফতার আরও ৪

তরুণদের মগজধোলাইয়ে ভিডিও ‘অস্ত্র’ উমর

ওয়েব ডেস্ক: দিল্লির লালকেল্লায় হামলার (Delhi Blast Bombers) ঘটনায় আত্মঘাতী জঙ্গি উমরের ফোন ঘেঁটে বিস্ফোরক তথ্য উদ্ধার হাতে পেল তদন্তকারীরা। সূত্রের দাবি, উমর শুধু যে নিজে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল তাই নয়, মুসলিম তরুণদেরও জেহাদে যোগ দেওয়ার জন্য উসকানি দিত। ভিডিও বানিয়ে গোপনে সেই ভিডিও ব্যবহার করে যুব সমাজের মগজ ধোলাই করার চেষ্টা করে সে। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ মামলায় অন্যতম অভিযুক্ত চিকিৎসক মুজ্জামিল শাকিল গণাইয়ের ফরিদাবাদের ভাড়া বাড়ি থেকে আটা কল, গ্রাইন্ডার-সহ বিস্ফোরক তৈরির যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ।

সূত্রের খবর, উমরের ফোন থেকে ১২টি ভিডিও পাওয়া গিয়েছে। যাতে সে সরাসরি মুসলিমদের জেহাদে যোগ দিতে উসকানি দিচ্ছে। কখনও আফগান মুজাহিদিন, কখনও তালিবানের উদাহরণ টেনে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার উসকানিও সে দিত। নিজেও আপত্তিকর ভিডিও দেখে আত্মঘাতী বিস্ফোরণ সম্পর্কে জেনেছিল উমর। এদিকে বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত কমিশন (এনআইএ)। শ্রীনগর থেকে যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ডা. মুজাম্মিল শেখিল গনাই, ডা. আদিল আহমেদ রাঠার, ডা. শাহিন সইদ, মুফতি ইরফান আহমদ ওয়াগে। পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশে ধৃতদের হেফাজতে নিয়েছে এনআইএ। হামলার পরিকল্পনা, অর্থসংস্থান, প্রযুক্তিগত সহায়তা সব দিকেই বড় ভূমিকা ছিল এই চারজনের। এদের মধ্যে মুজাম্মিল জইশ সদস্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে বাড়ছে দূষণ! বড় পদক্ষেপ করল দিল্লি সরকার

মুজাম্মিলের সঙ্গে পাকিস্তানের (Pakistan Handler) এক জৈশ হ্যান্ডলারের প্রতক্ষ যোগাযোগ ছিল। মুজাম্মিলের কাছে ওই হ্যান্ডলার বেশ কিছু বোমা তৈরির ভিডিয়ো পাঠিয়েছিল। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের শোপিয়ানের মৌলবী ইরফান আহমেদের মাধ্যমে ওই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয়েছিল মুজাম্মিলের। জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের ওই হ্যান্ডলার ‘হানজুল্লা’ নামে পরিচিত। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ও। তদন্তকারীরা সন্দেহ করছেন, হোয়াইট কলার মডিউল এবং জঙ্গি কার্যকলাপের জন্য টাকা পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot