HomeScrollনালসার বিতর্কে উত্তাল দিল্লি, মনন মিশ্রের পদত্যাগের দাবিতে পথে আইনজীবীরা
Manan Mishra Resignation Protest

নালসার বিতর্কে উত্তাল দিল্লি, মনন মিশ্রের পদত্যাগের দাবিতে পথে আইনজীবীরা

নালসার পড়ুয়াদের বিরুদ্ধে বিসিআইয়ের পদক্ষেপ ঘিরে বিতর্কের জের, বার কাউন্সিলের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে যন্তর মন্তরের পর ফের সরব রাজধানী

ওয়েব ডেস্ক : শিক্ষা সংক্রান্ত আন্দোলনের রেশ কাটতে না কাটতেই ফের বিক্ষোভে উত্তাল দিল্লি। এবার পথে নামলেন আইনজীবীরা। বার কাউন্সিল অব ইন্ডিয়ার (Bar CouncilOf India) চেয়ারম্যান মনন কুমার মিশ্রের পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। অল ইন্ডিয়া ইয়ং অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের ডাকে এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি বা CJP। দিল্লির বিসিআই দফতরের বাইরে আইনজীবীদের হাতে দেখা যায় বিভিন্ন পোস্টার ও স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে।

এই বিক্ষোভের কেন্দ্রে রয়েছে হায়দরাবাদের নালসার ইউনিভার্সিটি অব ল-এর পড়ুয়াদের নিয়ে তৈরি হওয়া বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এরপর বিসিআইয়ের তরফে নালসারের ২০২৬ সালের আইন স্নাতকদের আইনজীবী হিসেবে নথিভুক্তির প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা।

আরও খবর : আয়ুষ্মান ভারতে নাম রয়েছে? বাড়িতে বসেই মোবাইলে হবে ই-কেওয়াইসি, রইল সহজ পদ্ধতি

বিতর্ক বাড়তে থাকায় কয়েক ঘণ্টার মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার করে বিসিআই (BCI)। প্রধান বিচারপতি সূর্য কান্তও এই ঘটনায় বিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করার অধিকার পড়ুয়াদের রয়েছে এবং বিষয়টি মূলত পড়ুয়াদের সঙ্গে তাঁর আলোচনার মধ্যে সীমাবদ্ধ। পরে মনন কুমার মিশ্র পড়ুয়াদের কাছে দুঃখপ্রকাশ করে জানান, তাঁর কোনও বক্তব্য বা যোগাযোগে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তবে তাতেও ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি। আন্দোলনকারীদের অভিযোগ, শুধু ক্ষমা চাইলেই বিষয়টির দায় শেষ হয়ে যায় না। আইনজীবীদের একাংশ বিসিআইয়ের কাজকর্ম এবং পেশাজীবীদের কল্যাণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, আইনজীবীদের নিরাপত্তা, পুলিশি হয়রানি-সহ একাধিক সমস্যা নিয়ে বার কাউন্সিলের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। CJP-র তরফে মনন মিশ্রের পদত্যাগের দাবিতে এই শান্তিপূর্ণ আন্দোলনের পাশে থাকার কথা জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News