HomeScroll'কালো জাদু করত', পরিচারিকাকে খুনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
Delhi

‘কালো জাদু করত’, পরিচারিকাকে খুনের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : গৃহ পরিচারিকাকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন (Murder)! এমনই অভিযোগ উঠল এক চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির (Delhi) মাউন্ট কৈলাশ অঞ্চলে। এই হত্যা নিয়ে অভিযুক্ত দাবি করেছে, ওই পরিচারিকা নাকি কালো যাদু করে পরিবারের করছিলেন। সেই কারণেই তাঁকে খুন করেছেন। ইতিমধ্যে ভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মণীশ গুপ্তা। তিনি একজন ডারমাটোলজিস্ট। তিনি দাবি করেছেন, মীনা নামে ৪৫ বছরের ওই পরিচালকা কালু জাদু জানতেন। তাঁর জন্য পরিবারের সদস্যরা কেউ ভালো ছিল না। অবশ্য পুলিশ এমন ধরণের কোনও প্রামণ পায়নি। পুলিশের অনুমান, ওই চিকিৎসক মানসিক অবাদে ভুগছিলেন। তবে এই হত্যার পিছনে এখনও প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি বলেই জানা যাচ্ছে।

আরও খবর : জয়েন্ট এন্ট্রান্সে বাংলার সেরা শাশ্বত, প্রকাশিত মেধাতালিকা

তদন্তকারীরা জানিয়েছেন, ব্যাট দিয়ে মারার পাশাপাশি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মীনাকে। এর পর পুলিশের কাছে ফোন গিয়েছিল। পুলিশ (Police) এসে ছাদ থেকে পরিচারিকার দেহ উদ্ধার করে। পাশেই ছিলেন মণীশ। ঘটনাস্থল থেকে ব্যাট ও ছুরি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ডিসিপি হেমন্ত তিওয়ারি এই ঘটনা নিয়ে বলেছেন, এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কিছু তথ্য পেয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News