Thursday, July 16, 2026
HomeScrollএইচএমপিভি রোগীদের থাকতে হবে আইসোলেশনে! কড়া স্বাস্থ্যবিধি দিল্লির

এইচএমপিভি রোগীদের থাকতে হবে আইসোলেশনে! কড়া স্বাস্থ্যবিধি দিল্লির

দিল্লি: কোভিডের পর এবার নয়া আতঙ্ক এইচএমপিভি ভাইরাস ( HMPV )। চিনে এই রোগ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আর এবার তা হানা দিল ভারতেও। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮ মাসের এক শিশু। আর এই খবর ছড়িয়ে পড়তেই কড়া নির্দেশিকা জারি করেছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রক।

এইচএমপিভি ভাইরাস ( HMPV ) যাতে না ছড়িয়ে পড়ে এবং তার দ্রুত আটকানও যাতে সম্ভব হয় তার জন্য এখন থেকেই দিল্লি সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে, শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি, কোন ব্যক্তির মধ্যে যদি এই সংক্রান্ত কোনও সিম্পটম নজরে আসে তাহলে তাকে তৎক্ষণাত আইসোলেশনে পাঠাতে হবে বলে জানানো হয়েছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রকের তরফে। দিল্লির হাসপাতালগুলিকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা অথবা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে সেই ব্যক্তিদের স্বাস্থ্যের নিয়মিত রিপোর্ট দিতে হবে হাসপাতালের পক্ষ থেকে।

আরও পড়ুন: আতঙ্ক বাড়িয়ে ভারতে হানা দিল HMPV ভাইরাস, শনাক্ত বেঙ্গালুরুতে 

হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব শ্বাসকষ্টের সমস্যার জন্য যেই ওষুধ লাগে তা যেন হাসপাতালগুলিতে মজুত রাখে। যদিও ভারতের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কেরল সরকারও বাচ্চা, বয়স্ক এবং অন্তঃসত্ত্বা ব্যক্তিদের জন্য পরামর্শ দিয়েছে তারা যেন বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করে। আর এবার দিল্লি সরকারের পক্ষ থেকে জারি করা হলো নির্দেশিকা।
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষণ গোষ্ঠীর এক বৈঠকে এইচএমপিভি ভাইরাস নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, হু – র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ( ICMR) – এর বিশেষজ্ঞরা। আর সেই বৈঠক থেকে জানানো হয় ভারতে এখনও সংক্রমণের হার বৃদ্ধি পায়নি। আর তা যেন বৃদ্ধি না পেতে পারে সেই জন্যই জারি করা হলো নির্দেশিকা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot