Sunday, August 9, 2026
HomeScrollহরমুজে সংঘাতের মাঝেও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কী করল কেন্দ্র?
Middle east war

হরমুজে সংঘাতের মাঝেও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কী করল কেন্দ্র?

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও জ্বালানি ও জরুরি পণ্যের সরবরাহ বজায় রাখতে ৬০টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করিয়েছে ভারত।

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে যখন হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখনও দেশের জ্বালানি ও জরুরি পণ্যের সরবরাহ সচল রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সংসদে পেশ করা তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতমুখী ৬০টি পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে (Indian sailor) দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছিল বিশেষ কন্ট্রোল রুম। সেখানে নাবিক ও তাঁদের পরিবারের কাছ থেকে ১৫,৭৭১টি ফোন এবং ৩৬,৪৯৯টি ই-মেল আসে।

আরও খবর :  ডিএ মামলায় ফের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১৮ অগস্টে গুরুত্বপূর্ণ শুনানি

আরও জানানো হয়েছে, সংঘাতের জেরে এখনও পর্যন্ত ১৬ জন ভারতীয় নাগরিকের (Indian sailor) মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন নাবিক। মৃতদের পরিবারকে ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’-র মাধ্যমে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াতকারী জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নাবিক ও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, মনোবিদদের মাধ্যমে কাউন্সেলিং এবং জরুরি পরিস্থিতিতে ডিজি কমিউনিকেশন সেন্টারের সহায়তা—সব মিলিয়ে পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor