Tuesday, June 30, 2026
HomeScroll'মুখে মূত্রত্যাগ করব', মহিলা পুলিশ আধিকারিকের মন্তব্যে চাঞ্চল্য
UttarPradesh

‘মুখে মূত্রত্যাগ করব’, মহিলা পুলিশ আধিকারিকের মন্তব্যে চাঞ্চল্য

ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক : জ্যামে আটকে রয়েছে তাঁর গাড়ি। সেই কারণে মেজাজ হারালেন এক মহিলা পুলিশ আধিকারিক (Female police officer)। সেই সময় এক মহিলা দম্পতির উদ্দেশ্যে খারাপ মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral) হয়েছে সোশাল মিডিয়ায়। (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত রবিবার। সেখানে একাধিক গাড়ি জ্যামে আটকেছিল। কিন্তু সেই সময় এক মহিলা পুলিশ আধিকারিককে দেখা যায় এক দম্পত্তিকে উদ্দেশ্য করে গালিগালাজ করছেন ও হুমকি দিচ্ছেন। শেষে ওই গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে ওই মহিলা পুলিশ আধিকারিককে বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ সেই সময় ওই মহিলা পুলিশ আধিকারিক বলেন, “তোর মুখে মূত্রত্যাগ করব।”

আরও খবর : ছেলের প্রেমে সিলমোহর! সামনেই বাগদান, কে হচ্ছেন প্রিয়ঙ্কার পুত্রবধূ?

একজন মহিলা পুলিশ আধিকারিককে এমন কথা বলতে দেখে আশাপাশের সবাই অবাক হয়ে যান। অনেকে এই ঘটনার ভিডিয়োটি রেকর্ড করে রাখেন। সেটি সমাজমাধ্যমে পোস্ট করা হলে, সেটি মুহুর্তে ভাইরাল হয়ে যায়। ক্লিপটি অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, অনেকেই পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই মহিলা পুলিশ আধিকারিকের নাম রত্না রাঠি। তিনি আলিগড়ের পুলিশ সাব ইন্সপেক্টর। তিনি সাহারানপুর থেকে মীরাটে (Meerut) আসার সময় জ্যামে আটকে পড়ে এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই ভিডিয়োটি তারা পেয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। ভিডিয়োর সত্যতার পাশাপাশি ঘটনাটি যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ঘটনাটির সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO