HomeScrollজ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার আদালত', বড় পরিকল্পনা কংগ্রেসের
INDIA bloc

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার আদালত’, বড় পরিকল্পনা কংগ্রেসের

৩০ অক্টোবর প্রতীকী সংসদীয় অধিবেশন, ভোটার তালিকা সংশোধন নিয়ে আন্দোলন জোরদারের প্রস্তুতি

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ (Gyanesh Kumar) কুমারের বিরুদ্ধে আগামী ৩০ অক্টোবর ‘পাবলিক ইমপিচমেন্ট’ বা জনতার আদালত আয়োজনের পরিকল্পনা করেছে কংগ্রেস (Congress)। এরপর ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দান পর্যন্ত ‘দিল্লি চলো’ মিছিলের আয়োজন করা হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং ভোটে অনিয়মের অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচির পরিকল্পনা করেছে বিরোধী ইন্ডিয়া জোট।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ৩০ অক্টোবর দিল্লির হোটেল অশোকে একটি প্রতীকী সংসদীয় অধিবেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের সাংসদ এবং শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা। এই কর্মসূচির মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর দাবিতে জনমত তুলে ধরতে চাইছে বিরোধী শিবির।

আরও খবর : ইপিএফওর পেনশন কি বাড়বে সাড়ে সাত গুণ?

এর পরের কর্মসূচি ১ নভেম্বর। ওই দিন রামলীলা ময়দান পর্যন্ত ‘দিল্লি চলো’ মিছিলের পরিকল্পনা করেছে কংগ্রেস। দলের তরফে দাবি করা হয়েছে, এই সমাবেশে অন্তত ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের শরিক দলগুলির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন বেণুগোপাল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়া এবং নির্বাচন সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী জোট। এই বিষয়গুলিকে কেন্দ্র করেই আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। তবে ভোট চুরির অভিযোগগুলি বিরোধীদের রাজনৈতিক অভিযোগ, প্রমাণিত সিদ্ধান্ত নয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News