Tuesday, April 28, 2026
HomeScrollমায়ানমারে ‘অপারেশন ব্রহ্মা’! উদ্ধারকাজে কী কী সাহায্য ভারতের?

মায়ানমারে ‘অপারেশন ব্রহ্মা’! উদ্ধারকাজে কী কী সাহায্য ভারতের?

ওয়েব ডেস্ক: প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার (Myanmar Earthquake)। চারদিক জুড়ে হাহাকার, কান্নার রোল। এই বীভৎস অবস্থায় মায়ানমারের পাশে দাঁড়িয়েছে পড়শি দেশ ভারত (India)। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম (Rescue Operation) পরিচালনার জন্য বিশেষ অভিযান চালু করেছে ভারত। ভারতীয় নৌসেনা (Indian Navy) ও বায়ুসেনা (Indian Air Force) পাঠিয়েছে উদ্ধারকারী দল। আর এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ব্রহ্মা’ (Operation Brahma)। কিন্তু এর মাধ্যমে কীভাবে মায়ানমারকে বিপদ থেকে উদ্ধার করবে ভারত? চলুন ‘অপারেশন ব্রহ্মা’ সম্পর্কে একটু সবিস্তারে জেনে নেওয়া যাক।

‘অপারেশন ব্রহ্মা’র শুরু হয়েছে শনিবার। এদিন ভারতীয় নৌসেনার দু’টি জাহাজ- আইএনএস সাতপুরা এবং আইএনএস সাবিত্রী, ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। এই দু’টি জাহাজে মোট ৪০ টন ত্রাণ পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে খাবার, ওষুধ, কম্বল এবং অন্যান্য জরুরি সামগ্রী। ইয়াঙ্গনের উদ্দেশে প্রথম জাহাজটি ভোরে এবং দ্বিতীয়টি বিকেলে যাত্রা শুরু করে। এছাড়াও, আরও দু’টি নৌজাহাজ তৈরি রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এগুলিকে মায়ানমারে পাঠানো হতে পারে।

আরও পড়ুন: কান্নার রোল তাইল্যান্ডের আনাচে-কানাচে! প্রথম দফায় পৌঁছলভারতীয় ত্রাণ

তবে শুধু ভারতীয় নৌ বাহিনী নয়, ভূমিকম্প বিদ্ধস্ত মায়ানমারে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করছে ভারতীয় বায়ুসেনাও। একই দিনে ভারতের হিন্দন বায়ুসেনা ঘাঁটি থেকে একটি বিমান ১৫ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গনে পৌঁছয়। এছাড়াও, ১১৮ জন চিকিৎসাকর্মী সহ ভারতীয় সেনার একটি বিশেষ অস্থায়ী হাসপাতালও পাঠানো হচ্ছে, যেখানে ৬০ শয্যার চিকিৎসা পরিষেবা থাকবে। এই হাসপাতালে ভূমিকম্পে আহতদের প্রাথমিক চিকিৎসা এবং বিশেষ শল্যচিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও, উদ্ধার কাজে সহায়তা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ৮০ জন সদস্যকে মায়ানমারে পাঠানো হয়েছে। অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম সহ এই দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। সঙ্গে রয়েছে প্রশিক্ষিত সারমেয়- ক্যানাইন স্কোয়াড, যারা বিশেষভাবে প্রশিক্ষিত উদ্ধার কাজে সহায়তা করার জন্য। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে আরও ত্রাণসামগ্রী ও উদ্ধার কর্মী পাঠানো হবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188