Sunday, August 16, 2026
HomeScrollঅফিসে আপত্তিকর কাজ, IPS অফিসারকে সাসপেন্ড করল সরকার
Karnataka

অফিসে আপত্তিকর কাজ, IPS অফিসারকে সাসপেন্ড করল সরকার

“কেউই আইনের ঊর্ধ্বে নন,” আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার নিলেন পদক্ষেপ

ওয়েব ডেস্ক: আইপিএস অফিসারের বিরুদ্ধে সরকারি অফিসে একের পর এক মহিলার সঙ্গে চুম্বনের মতো আপত্তিকর কাজের অভিযোগ সামনে এসছিল গতকালই। কুকর্মের সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় এবার নড়েচড়ে বসল কর্নাটক (Karnataka) সরকার। ডিজিপি র‍্যাঙ্কের আইপিএস অফিসার রামচন্দ্র রাওকে (IPS Ramachandra Rao) সাসপেন্ড (Suspended) করল সিদ্দারামাইয়া সরকার।

মঙ্গলবার কর্নাটক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রাথমিক ভাবে রাজ্য সরকার মনে করছে, নাগরিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিভাগের ডিজি রামচন্দ্র রাওকে দ্রুত সাসপেন্ড করা প্রয়োজন।’ অভিযুক্ত পুলিশ অফিসার রামচন্দ্র রাওয়ের বিরুদ্ধে তদন্ত চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সরকারের লিখিত অনুমতি না পেলে তিনি পুলিশের সদর দফতর ছাড়তে পারবেন না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রচণ্ড গতিতে এসে সুইগির কর্মীকে পিষে দিল গাড়ি! অবস্থা সংকটে

এদিকে এই ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) সাফ জানিয়েছিলেন, “ঘটনার বিষয়ে আমি জানতে পেরেছি। আমরা তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেব। কেউই আইনের ঊর্ধ্বে নন।” এদিকে অভিযুক্ত পুলিশ অফিসার রামচন্দ্র রাও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, “এটি ভুয়ো ভিডিও। আমাকে টার্গেট করা হচ্ছে। তদন্ত ছাড়া আসল সত্য জানা যাবে না।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor