HomeScrollদুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে আহত CRPF জওয়ান, একাধিক বাড়িতে আগুন, অবরোধ জাতীয়...
Manipur

দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে আহত CRPF জওয়ান, একাধিক বাড়িতে আগুন, অবরোধ জাতীয় সড়ক

ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা

ওয়েব ডেস্ক : মণিপুরের (Manipur) সেনাপতি জেলায় সোমবার ফের উত্তেজনা ছড়াল। দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক CRPF জওয়ান। পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী কাংপোকপি জেলার তাফৌ কুকি গ্রামে রাত আড়াইটে নাগাদ একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার পর ভোর ৪টে নাগাদ সেনাপতি জেলার নাগা তাফৌ এলাকায় একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

আরও খবর : ফের খুলল ওয়ানধামা হত্যাকাণ্ডের ফাইল! ২৩ কাশ্মীরি পণ্ডিত হত্যার তদন্তে নামল SIA

এরপর সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তাফৌ নাগা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই সময় আহত হন এক CRPF জওয়ান। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিকাণ্ডের প্রতিবাদে সেনাপতি গেটে জড়ো হন স্থানীয়রা। জাতীয় সড়ক ২-এর উপর কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। ফলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News