HomeScrollনেপালে ভয়াবহ হড়পা বান, মৃত অন্তত ১৯! পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদির
Nepal Floods

নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত অন্তত ১৯! পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদির

বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত নেপাল, নিখোঁজ শতাধিক পর্যটক; উদ্ধার ও ত্রাণে সবরকম সাহায্যের আশ্বাস ভারতের

ওয়েব ডেস্ক : ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপাল (Nepal)। বুধবার হিমবাহের বরফ ও পাথরের ধস থেকে তৈরি হওয়া প্রবল জলস্রোতে দেশের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর।

এই পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের (Balendra Shah) সঙ্গে কথা বলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারত নেপালকে সবরকম মানবিক সহায়তা দিতে প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও খবর : লাদাখ যাওয়ার পথ এবার আরও সহজ? চালু হচ্ছে জোড়া বিমানবন্দর

মোদি জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজ নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট দলগুলি ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। এদিকে ভয়াবহ বন্যার (Flood) জেরে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ বলে খবর। তাঁদের মধ্যে ভারত, আমেরিকা, ব্রিটেন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৯১ জন পর্যটক রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া জেলা। বন্যার জেরে একাধিক মহাসড়ক বন্ধ হয়ে গিয়েছে। নেপাল (Nepal) সেনা হেলিকপ্টার ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্র-সহ প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার অতিবৃষ্টির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News