Sunday, August 16, 2026
HomeScrollভীমা কোরেগাঁও মামলায় প্রেস ক্লাবে গিয়ে তদন্ত শুরু NIA-র
Bhima Koregaon case

ভীমা কোরেগাঁও মামলায় প্রেস ক্লাবে গিয়ে তদন্ত শুরু NIA-র

তথ্য যাচাই ও নথি সংগ্রহ শুরু করেছে এনআইএ

ওয়েব ডেস্ক : ভীমা কোরেগাঁও মামলায় (Bhima Koregaon) এবার মুম্বই প্রেস ক্লাবে গিয়ে তদন্ত শুরু করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ (NIA)। অভিযোগ, এই ঘটনায় অভিযুক্তদের নিয়ে প্রেস ক্লাবে (Press Club) একটি অনুষ্ঠান আয়োজনের কারণে এই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুষ্ঠানের বিষয়ে তথ্য যাচাই ও নথি সংগ্রহ শুরু করেছে এনআইএ।

অন্যদিকে কোরেগাঁও মামলায় আসামিদের অনুষ্ঠানে আয়োজনে সহায়তার জন্য প্রাক্তন তিন সদস্যকে সাসপেন্ড করেছে মুম্বই প্রেস ক্লাব (Mumbai press Club)। তবে তাঁরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

আরও খবর : আগামী সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন?

২০১৭ সালের, ৩১ ডিসেম্বর বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী এবং শিক্ষাবিদ-সহ প্রায় ১৬ জনের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের দাবি, এর পরেই কোরেগাঁও-ভীমায় হিংসার ঘটনা ঘটেছিল। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। পরে তদন্তের দায়িত্ব যায় এনআইয়ের (NIA) হাতে।

এই মামলায় সুরেন্দ্র গ্যাডলিং বাদে বাকিরা সবাই জামিন পেয়েছেন। এর পর রাঁচি থেকে স্ট্যান স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে মাওবাদী কমান্ডারের থেকে ৮ লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ উঠেছিল। তবে ২০২১ সালে জেল হেফাজতেই মৃত্যু হয় তাঁর। তবে জামিনে ছাড় পাওয়া অভিযুক্তদেরকে কেন প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হল? এবার তা নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k