Thursday, March 12, 2026
HomeScrollজম্মু-কাশ্মীরে উড়ে আসা বেলুনে সাঁটানো পাকিস্তানি নোট! রয়েছে ফোন নাম্বার সহ স্ক্যানার
Jammu -Kashmir

জম্মু-কাশ্মীরে উড়ে আসা বেলুনে সাঁটানো পাকিস্তানি নোট! রয়েছে ফোন নাম্বার সহ স্ক্যানার

উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সাহায্য করতেই কী এই বেলুনবার্তা?

ওয়েবডেস্ক- ফের সেই পাকিস্তান (Pakistan) ! অপারেশ সিঁদুর (Operation Sindoor) , সিন্ধু চুক্তি (Indus Treaty)  স্থগিত এত কিছু করেও পাকিস্তান আছে পাকিস্তানেই! জম্মু-কাশ্মীরে (Jammu -Kashmir)  পাকিস্তান থেকে উড়ে আসা বেলুনে (Balloon)  খোঁজ মিলল। যে বেলুনে সাঁটানো রয়েছে পাকিস্তানি নোট। তার সঙ্গে রয়েছে একটি ফোন নাম্বার ও স্ক্যানার কোড। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাশ্মীরের আখনুর জেলার খৌর থানা এলাকায়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, মোবাইলে যে নম্বরটি লেখা রয়েছে সেটি পাকিস্তানি নম্বর। পাকিস্তানি ছাড়াও আমেরিকার নোটও মিলেছে। দুটি বেলুন রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।

কী কারণে উপত্যকায় বেলুন পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পহেলগাম কাণ্ডের পর থেকেই এই তল্লাশি আরও জোরদার হয়েছে। রবিবার জম্মুর কিস্তওয়ার জেলার চাতরু বেল্টের দুর্গম পাহাড়ি এলাকায় এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিহতও হয়েছে। নিরাপত্তাবাহিনীর অনুমান, এই পরিস্থিতিতে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সাহায্য করতেই সীমান্তের ওপার থেকে বেলুন উড়িয়ে বার্তা পাঠানোর চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি।

আরও পড়ুন-  ফের দুর্ঘটনার কবলে ‘তেজস’! যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রাথমিকভাবে অনুমান, নিহতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনটি ‘মোস্ট ওয়ান্টেড’ কমান্ডার সইফুল্লা থাকতে পারে। গত কয়েকবছর ধরেই সে এই অঞ্চলে গা ঢাকা দিয়েছিল। ঘটনাস্থল থেকে একাধিক একে-৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। অভিযানে জখম হয়েছে সেনার এক কুকুর।

 

 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast