HomeBig newsলালকেল্লা থেকে নকশালবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi

লালকেল্লা থেকে নকশালবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বললেন, সশস্ত্র নকশালদের শক্তি শেষ হয়েছে, তবে ‘আদর্শগত নকশালবাদ’ হিংসা ও অরাজকতার সুযোগ খুঁজছে

ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে নকশালবাদ (Naxalism) নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি দাবি করেন, দেশে সশস্ত্র নকশালবাদ অনেকটাই দুর্বল করা সম্ভব হয়েছে। একসময় যে সমস্ত এলাকায় নকশাল হিংসা ছিল, সেখানে এখন উন্নয়ন ও মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মোদি আরও বলেন, ২০১৪ সালে সরকার ক্ষমতায় আসার পর দেশকে নকশাল হিংসা থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাঁর দাবি, সেই লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। যে সমস্ত এলাকায় একসময় নকশালদের গুলি চলত এবং রক্তপাত হত, সেই এলাকাতেই এখন উন্নয়ন, আস্থা ও পরিশ্রমের প্রতীক হিসেবে জাতীয় পতাকা উড়ছে।

আরও খবর : অ্যাসিড আক্রান্তদের রেলযাত্রায় ছাড়, নতুন নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে সশস্ত্র নকশালবাদের পাশাপাশি ‘আদর্শগত নকশালবাদ’ বা ‘দিমাগি নকশালবাদ’ নিয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাওবাদী মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ ক্ষমতার বিভিন্ন পরিসরে প্রভাব বিস্তার করেছিলেন। এমনকি সরকারি কমিটির উপদেষ্টা হিসেবেও এই মতাদর্শ নীতিনির্ধারণে প্রভাব ফেলেছিল বলে দাবি করেন তিনি।

মোদির বক্তব্য, জঙ্গলে থাকা সশস্ত্র নকশালদের শক্তি শেষ করা সম্ভব হলেও আদর্শগত নকশালবাদ এখনও সুযোগের সন্ধান করছে। তাঁর অভিযোগ, এই মতাদর্শ হিংসা ও অরাজকতার পথ তৈরি করার চেষ্টা করছে। তাই এই ধরনের মতাদর্শে বিশ্বাসীদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের তরুণ প্রজন্মকে উন্নত ভারত গঠনের মূল স্রোতের সঙ্গে যুক্ত রাখার উপরও জোর দেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News