HomeScrollভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে গেল তিনটি বগি, অল্পের জন্য রক্ষা...
Bihar

ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে গেল তিনটি বগি, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত,

ওয়েব ডেস্ক : বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনে সোমবার ভোরে সমস্তিপুর-সহর্সা প্যাসেঞ্জার ট্রেনে (Samastipur-Saharsa Passenger Train) লাগল ভয়াবহ আগুন। ভোর ৩টা ২৫ মিনিট নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত বলে খবর। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের তিনটি বগিতে। তবে সময়মতো যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হওয়ায় কোনও হতাহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া ও তীব্র তাপ অনুভূত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নেমে যেতে বলা হলে সবাই নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, রেল ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও খবর : হাসপাতালে মৃত ঘোষণা, শেষকৃত্যের পথে অলৌকিক মোড়! অ্যাম্বুল্যান্সের ধাক্কাতেই নড়ে উঠলেন মহিলা

রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ট্রেনের ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত তিনটি বগির ক্ষয়ক্ষতির পরিমাণও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে রেল।

এই ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় রেল পরিষেবা। সহর্সা-পাটনা কোশী এক্সপ্রেস, মণিহারি-জয়নগর জানকী এক্সপ্রেস, সহর্সা-সমস্তিপুর প্যাসেঞ্জার এবং সহর্সা-দেওঘর শ্রাবণী স্পেশাল নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলাচল করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News