Saturday, February 7, 2026
HomeScroll১০০ বার ওঠ-বস! স্কুলে শাস্তিতে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর
Maharashtra

১০০ বার ওঠ-বস! স্কুলে শাস্তিতে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

স্কুলে দেরিতে আসার জন্য এই শাস্তি দেওয়া হয়

ওয়েবডেস্ক-  স্কুলে শাস্তি! মর্মান্তিক মৃত্যু ১২ বছরের ছাত্রীর। ১০০ বার কান ধরে ওঠ-বস (100 sit-up) করার শাস্তি দিয়েছিলেন শিক্ষিকা, এর পরেই মৃত্যু কোলে ঢলে পড়েন ওই ছাত্রী। মহারাষ্ট্রে (Maharashtra) পালঘরের (Palghar) ঘটনা। জানা গেছে, স্কুলে দেরিতে আসার জন্য ছাত্রীকে এই শাস্তি দেওয়া হয়েছিল।

পূর্ব ভাসাইয়ের তে থাকত ওই ছাত্রী। নিথর দেহ পাড়ায় আসতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। স্কুলের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রতিবেশীদের অভিযোগ, মেয়েটিকে ১০০ বার উঠ বস করতে বাধ্য করা হয়েছিল। শনিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল এবং জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত প্রতিবেশীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীর দেহ দাহ করতে অস্বীকার করেন। নাবালিকার দেহ ঘিরে সাতিভালিতে উত্তেজনা জনরোষে আকার নেয়। বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন যে আনুষ্ঠানিকভাবে মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত শেষকৃত্য হবে না। পুলিশ এফআইআর নেওয়া পর মধ্যরাতে ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন-  কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী BLO! শোরগোল কেরলে

পুলিশ জানিয়েছে, গত ৮ নভেম্বর ছাত্রীকে এই কান ধরে ওঠ বস করার শাস্তি দিয়েছিল স্কুল। শুক্রবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ছাত্রীর মায়ের অভিযোগ, কাঁধে স্কুল ব্যাগ নিয়ে ১০০ বার ওঠ বস করানো হয়েছিল। এই কারণে মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ পরিবারের সমস্ত ব্যক্তিদের বয়ান রেকর্ড করেছে। স্কুলের অন্যান্য কর্মীদেরও বয়ান নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে।

ভাসাই ব্লক শিক্ষা কর্মকর্তা পান্ডুরং গালাঙ্গে জানিয়েছেন যে শনিবার স্কুল পরিদর্শনকারী কর্মকর্তারা কোনও কর্মী উপস্থিত থাকতে দেখেননি। সোমবার একটি আনুষ্ঠানিক তদন্ত পুনরায় শুরু হবে। বিভাগ সম্পূর্ণ সহযোগিতা করবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News