HomeBig news২৬ হাজার শিক্ষক নিয়োগে আরও ৮ মাস সময় চায় SSC! সোমবার সুপ্রিম...
SSC Recruitment

২৬ হাজার শিক্ষক নিয়োগে আরও ৮ মাস সময় চায় SSC! সোমবার সুপ্রিম কোর্টে শুনানি

বিষয়ভিত্তিক ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ ও ৫ লক্ষের বেশি OMR স্ক্যানের জটিলতায় সময়সীমা বাড়ানোর আবেদন কমিশনের

ওয়েব ডেস্ক : ২৬ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে আরও সময় চাইল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা ৩১ অগস্ট শেষ হচ্ছে। তার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আরও আট মাস সময় চেয়ে আদালতে আবেদন করেছে কমিশন।

২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নতুন করে আবার নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলেছিল আদালত। তার পরেই গত বছর ৪৪টি বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। কমিশনের দাবি, উত্তরপত্রের ‘অ্যানসার কি’ নিয়ে বিষয়ভিত্তিক প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখতে রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। অভিযোগ যাচাই করতে আরও সময় প্রয়োজন বলেই আদালতের কাছে আবেদন করেছে SSC।

আরও খবর : উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি ভারতের

কমিশনের আরও দাবি, ৫ লক্ষেরও বেশি OMR স্ক্যান করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছিল। সেই কারণে উত্তরপত্রগুলি তিন বার করে স্ক্যান করতে হয়েছে। পাশাপাশি কমিশনের চেয়ারম্যান এবং পাঁচ জোনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগের কারণেও প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে OBC সংরক্ষণ নিয়েও জটিলতা রয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর নতুন করে OBC শংসাপত্র সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে হচ্ছে কমিশনকে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় চাওয়া হয়েছে। গত বছরের পরীক্ষায় নবম-দশমে ২ লক্ষ ৯৩ হাজার এবং একাদশ-দ্বাদশে ২ লক্ষ ২৯ হাজার পরীক্ষার্থী ছিলেন। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ হয়েছে। ৩৫৮৬ জনকে নিয়োগের সুপারিশও করা হয়েছে। নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি হয়ে গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News