Thursday, March 26, 2026
HomeScrollমুম্বই লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা, চলন্ত ট্রেন থেকে ছাত্রীকে ধাক্কা
Mumbai Local Train

মুম্বই লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা, চলন্ত ট্রেন থেকে ছাত্রীকে ধাক্কা

অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

ওয়েবডেস্ক-  মুম্বই (Mumbai) লোকাল ট্রেনে (Local Train) ভয়াবহ ঘটনা। এক প্রৌঢ়ের ধাক্কায় ট্রেন ছিটকে পড়লেন কলেজ ছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, মানসিকভারসাম্যহীন বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পানভেল-সিএসএমটি রুটে (Panvel-CSMT Route) চলন্ত লোকাল ট্রেন থেকে ১৮ বছর বয়সি ওই তরুণীকে ধাক্কা দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত ৫০ বছর বয়সি ওই ব্যক্তি লেডিস কামরায় উঠে বসেন। যাত্রীরা তাকে ওই কামরা থেকে নেমে যেতে বলেন। এর পরেই ওই ব্যক্তি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন, রাগে হঠাৎ করেই সামনে থাকা এক তরুণীকে ধাক্কা দেন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন ওই তরুণী।

বৃহস্পতিবারের ঘটনা। শ্বেতা মাধাবিক তার বন্ধুকে সঙ্গে নিয়ে খারগড়ে কলেজে যাচ্ছিলেন। সকাল ৭.৪৯ নাগাদ তারা পানভেল থেকে তারা পানভেল-সিএসএমটি লোকাল ট্রেনের মহিলা কোচে উঠেছিল। অভিযুক্তের নাম শেখ আখতার নওয়াজ। ওই কোচেই ছিলেন অভিযুক্ত। কামরায় অন্যান্য মহিলা যাত্রীদের তর্কাতর্কি চলার সময় কোচের ফুটবোর্ডে দাঁড়িয়ে ছিলেন শ্বেতা। রাগে উত্তেজিত হয়ে শ্বেতাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারেন ওই ব্যক্তি। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন ওই ছাত্রী। তড়িঘড়ি কামরায় থাকা মহিলা যাত্রীরা রেলওয়ে হেল্পলাইন নম্বরে খবর দেয়। জিআরপি তাকে আটক করে।

আরও পড়ুন-  ফের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

পানভেল থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে শ্বেতা রেললাইনের উপর পড়ে যান বলে জানা গেছে। জিআরপি টিম তড়িঘড়ি সেখানে গিয়ে শ্বেতাকে উদ্ধার করে। জানা যায় শ্বেতা স্থানীয় বাসিন্দা, তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আধিকারিক বিজয় তায়দে বলেন, শ্বেতার অবস্থা স্থিতিশীল এবং সৌভাগ্যবশত ঘটনা ঘটেনি। হত্যার চেষ্টার অভিযোগে বিএনএস ধারায় অভিযুক্তে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। তার দাবি, তিনি গৃহহীন এবং খার-বান্দ্রা রোড এলাকায় থাকেন। শেখ আখতার নওয়াজকে ১৯ ডিসেম্বর পানভেল আদালতে হাজির করা হয়েছিল, তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto