Saturday, July 18, 2026
HomeScrollভেঙে পড়েছেন অভিনেতা, বিমান দুর্ঘটনায় কাকে হারালেন বিক্রান্ত?

ভেঙে পড়েছেন অভিনেতা, বিমান দুর্ঘটনায় কাকে হারালেন বিক্রান্ত?

ওয়েব ডেস্ক: ১২ জুন ভারতের ইতিহাসের পাতায় যেন এক অভিশপ্ত দিন। গতকাল বৃহস্পতিবার আমেদাবাদের মেঘানিনগরে (Ahmedabad Meghaninagar) ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা ২৪১ জন। সময় যত গরাচ্ছে ততই মৃতের তালিকা, পরিসংখ্যান সংক্রান্ত একাধিক খবর সামনে আসছে। আগেই ওই বিমানে থাকা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির (Vijay Rupani) মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর এবার সামনে এলো এক নয়া তথ্য। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় (Flight Accident) প্রাণ হারিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) এক কাছের মানুষ। যিনি নাকি সম্পর্কে বিক্রান্তের তুতো ভাই।

দুর্ঘটনার পরে ‘টুয়েলভথ ফেল’-এর অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram Account) একটি স্টোরি শেয়ার করেন। অভিনেতা লেখেন, “আজ আহমেদাবাদে ঘটে যাওয়া অকল্পনীয় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে প্রাণ হারানো সকলের পরিবার ও প্রিয়জনদের জন্য। এই যন্ত্রণাটা আরও তীব্র হয়ে উঠছে, কারণ আমার কাকা ক্লিফোর্ড কুন্দারের ছেলে, ক্লাইভ কুন্দার যিনি সেই দুর্ভাগ্যজনক বিমানের ফার্স্ট অফিসার ছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।” অভিনেতা আরও লেখেন, “কাকা, আপনাকে এবং আপনার পরিবারকে ও এই দুর্ঘটনায় গভীরভাবে প্রভাবিত সকলকে ঈশ্বর শক্তি ও ধৈর্য দিন।”

আরও পড়ুন: ভয়াবহ বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে বিবেকের চোখে জল! কে সেই বন্ধু!

উল্লেখ্য, গতকাল আমেদাবাদের মেঘানিনগরে (Ahmedabad Meghaninagar) মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আকাশে ওড়ার কিছু পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। বিমানটি জনপদে আছড়ে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয় বিজে মেডিক্যাল কলেজের (B J Medical College) একটি ছাত্র আবাসন। চারিদিকে দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বিমানের একাধিক অংশ। জানা গিয়েছে, যাত্রী, বিমানচালক ও কর্মী মিলিয়ে মোট ২৪২ জনকে নিয়ে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিল বিমানটি। বিমানের একজন যাত্রী বাদে বাকি ২৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। এখনও এনডিআরএফ এর তরফে উদ্ধারকার্য (Rescue Operation) জারি রয়েছে। আজ শুক্রবার আমেদাবাদ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে, আহত ও একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot