Friday, June 5, 2026
HomeScrollআরও বড় পদক্ষেপ , আজ থেকে আমরণ অনশনে ১১১ জন কৃষক নেতা

আরও বড় পদক্ষেপ , আজ থেকে আমরণ অনশনে ১১১ জন কৃষক নেতা

পঞ্জাব: আরও বড় রূপ নিল পঞ্জাবের (Punjab) কৃষক আন্দোলন (Farmer Movement)। কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়ালের (Jagjit Singh Dallewal) অনশন ধর্মঘটের (Hunger Strike) ৫১তম দিনে পড়ল। আর এই দিন থেকেই পঞ্জাবের ১১১ জন কৃষকের আমরণ অনশন শুরু করলেন।

বুধবার কৃষক আন্দোলনকারীদের পরনে কালো পোশাক। গলায় ঝোলানো ছিল প্ল্যাকার্ড। সেখানে পঞ্জাবি ভাষায় লেখা আছে, “জগজিৎ সিং ডাল্লেওয়ালের আগে আমরা শহিদ হব’।

বুধবার ডাল্লেওয়ালের সমর্থনে খানৌরি সীমান্তে (Khanauri border) তাদের আমরণ অনশন শুরু করলেন ১১১ জন কৃষক নেতা। তাদের হুঁশিয়ারি মৃত্যু পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন তারা। হরিয়ানার দিকে যেতে তারা এইভাবেই হুঁশিয়ারি দিতে থাকেন। কাঁটাতারের বেড়া কেটে তারা সেখানেই বসে পড়েন।

আরও পড়ুন: ভারতীয় নৌসেনা কতটা শক্তিশালী হল? কী বললেন মোদি

কেন্দ্রের সমালোচনা করে কৃষক নেতা অভিমন্যু কোহার বলেন, “কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবির প্রতি মনোযোগ দিচ্ছে না। কেন্দ্র কোনও কথা শুনতে প্রস্তুত নয়, আলোচনা শুরু করছে না বা আমাদের দাবি পূরণ করছে না। কৃষকরা আবেগপ্রবণ, এবং তারা বলেছে যে তারাও ডাল্লেওয়ালের পথ অনুসরণ করবে এবং শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবে।”

হরিয়ানা পুলিশের ডিএসপি অমিত ভাটিয়া জানিয়েছেন যে পুলিশ কৃষক নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারা আরোপের বিষয়ে তাদের জানানো হয়েছে। আমরা সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কৃষকনেতাদের আমরা সতর্ক করেছি যে, তারা যেনো এমন কিছু না করে, যাতে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয়।

প্রসঙ্গত, সম্মিলিত কিষাণ মোর্চার আহ্বায়ক জগজিৎ সিং ডাল্লেওয়াল গত বছরের ২৬ নভেম্বর থেকে পঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমান্ত পয়েন্টে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। ফসলের জন্য এমএসপি গ্যারান্টি সহ কৃষকদের বিভিন্ন আইনি দাবির প্রতি কেন্দ্রের অবিচারের প্রতিবাদে অনশন করছেন তিনি। ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কোনও ধরনের চিকিৎসা পরিষেবা নিতে অস্বীকার করেছেন বর্ষীয়ান নেতা ডাল্লেওয়াল।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini