HomeScrollইউটিউবের মনিটাইজেশনে বড় ধাক্কা! টাকা পেতে এবার দ্বিগুণ টার্গেট, নতুনদের সামনে কঠিন...
YouTube Monetization

ইউটিউবের মনিটাইজেশনে বড় ধাক্কা! টাকা পেতে এবার দ্বিগুণ টার্গেট, নতুনদের সামনে কঠিন পরীক্ষা

৮ বছর পর YPP-তে বদল, ৪০০০ ঘণ্টার জায়গায় ৮০০০; Shorts-এও ১ কোটি থেকে বেড়ে ২ কোটি ভিউ

ওয়েব ডেস্ক : ইউটিউব থেকে আয় করার স্বপ্ন দেখছেন? তাহলে নতুন ক্রিয়েটরদের জন্য সামনে আসছে বড় চ্যালেঞ্জ। YouTube Partner Program বা YPP-তে ঢোকার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন আবেদনকারীদের জন্য বাড়তে চলেছে মনিটাইজেশনের যোগ্যতার মাপকাঠি। প্রায় আট বছর পর YPP-তে এমন বড় পরিবর্তন আনা হচ্ছে।

এতদিন বিজ্ঞাপন থেকে আয়ের যোগ্যতা পেতে ১,০০০ সাবস্ক্রাইবারের পাশাপাশি গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা যোগ্য পাবলিক ওয়াচ টাইম প্রয়োজন ছিল। নতুন নিয়মে সেই লক্ষ্যমাত্রা বেড়ে ৮,০০০ ঘণ্টা হচ্ছে। অর্থাৎ নতুন চ্যানেলকে শুধু সাবস্ক্রাইবার সংগ্রহ করলেই হবে না, দর্শকদের দীর্ঘ সময় ভিডিওতে ধরে রাখার ক্ষমতাও দেখাতে হবে।

আরও খবর : কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

Shorts নির্মাতাদের ক্ষেত্রেও একইভাবে বাড়ছে চাপ। ৯০ দিনের মধ্যে ১ কোটি যোগ্য Shorts ভিউয়ের বদলে নতুন আবেদনকারীদের ২ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। তবে ১,০০০ সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে। অর্থাৎ লং ভিডিও কিংবা Shorts—যে পথেই মনিটাইজেশনের লক্ষ্যে এগোন, নতুন ক্রিয়েটরদের পারফরম্যান্সের মাপকাঠি আগের তুলনায় অনেকটাই উঁচু হচ্ছে।

তবে ইতিমধ্যে YPP-তে থাকা ক্রিয়েটরদের জন্য এই নতুন প্রবেশ-শর্ত প্রযোজ্য হবে না। YouTube জানিয়েছে, ২০১৮ সালের পর এই প্রথম YPP-তে বড় পরিবর্তন আনা হচ্ছে। প্ল্যাটফর্মের যুক্তি, নিয়মিতভাবে সক্রিয় এবং দর্শকদের সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত থাকা ক্রিয়েটরদের আরও বেশি গুরুত্ব দেওয়াই এই পরিবর্তনের লক্ষ্য। ফলে নতুনদের জন্য পথ কঠিন হলেও ভালো কনটেন্ট, নিয়মিত আপলোড এবং স্থায়ী দর্শক তৈরি করাই হয়ে উঠতে পারে মনিটাইজেশনের মূল চাবিকাঠি।

[youtube-feed feed=1]
Read More

Latest News