Monday, May 18, 2026
HomeScroll২ লক্ষ বছর পর আকাশে বিরল অতিথি! ভোরে তাকালেই দেখা মিলবে ধূমকেতুর

২ লক্ষ বছর পর আকাশে বিরল অতিথি! ভোরে তাকালেই দেখা মিলবে ধূমকেতুর

ভোরের আকাশে একটু নজর রাখলেই মিলতে পারে এই অসাধারণ অভিজ্ঞতা

ওয়েব ডেস্ক: রাতের আকাশে চমকে দেওয়ার মতো এক বিরল মহাজাগতিক দৃশ্যের অপেক্ষা। বহু হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি এসেছে এক দুর্লভ ধূমকেতু (Comet), যা এবার ভারত থেকেও দেখা যেতে পারে খালি চোখে। ভোরের আকাশে একটু নজর রাখলেই মিলতে পারে এই অসাধারণ অভিজ্ঞতা। এই ধূমকেতুর নাম সি/২০২৫ আর৩ (C/2025R3)।

সৌরজগতের দূর প্রান্ত থেকে আসা এই ‘মহাজাগতিক অতিথি’ সাধারণত এত সহজে দৃশ্যমান হয় না। বিজ্ঞানীদের মতে, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় ১ লক্ষ ৭০ হাজার থেকে ২ লক্ষ বছর। অর্থাৎ এইবার চোখে দেখার সুযোগ হাতছাড়া হলে, তা আর ফিরে আসবে না—কমপক্ষে মানবজীবনের পরিসরে তো নয়ই।

আরও পড়ুন: ভোটের আগে কলকাতায় অস্ত্র-নগদের পাহাড়! STF-এর জালে পাচারচক্র

কখন দেখবেন?
ভোরের ঠিক আগে, পূর্ব দিগন্তে দেখা মিলছে ধূমকেতুটির। সেরা সময় ভোর ৪টা ৩০ থেকে ৫টা ৪৫ সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে। ১৭ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় সবচেয়ে উপযুক্ত, তবে ২৫-২৬ এপ্রিলের দিকে এটি আরও উজ্জ্বল হতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এরপর ধীরে ধীরে সূর্যের আলোয় মিলিয়ে যাবে।

কোথা থেকে দেখবেন?
শহরের কৃত্রিম আলো থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো। গ্রামাঞ্চল, খোলা মাঠ বা বাড়ির ছাদ, যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়, সেখানেই সুযোগ বেশি। দূরবীন বা ছোট টেলিস্কোপ থাকলে সুবিধা মিলবে, তবে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও দেখা সম্ভব।

কেমন দেখতে লাগবে?
সিনেমার মতো উজ্জ্বল আগুনের রেখা নয়, বরং আকাশে এটি ধোঁয়াটে উজ্জ্বল একটি বিন্দুর মতো দেখাবে, যার সঙ্গে থাকবে হালকা লেজ।

কীভাবে খুঁজবেন?
পূর্ব আকাশে পেগাসাস নক্ষত্রমণ্ডলের চারটি উজ্জ্বল তারার আশপাশে নজর রাখুন। এছাড়া মোবাইলের স্টার-ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করলে সহজেই অবস্থান চিহ্নিত করা যাবে।

আবহাওয়া পরিষ্কার থাকলে এই বিরল দৃশ্য মিস না করাই ভালো। কারণ এমন ধূমকেতু জীবনে একবারই দেখা যায়, আর সেই সুযোগ হারালে আক্ষেপ থেকেই যাবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot