Thursday, May 7, 2026
HomeScrollদার্জিলিং পাহাড়ের সমস্ত স্কুল আগামীকাল থেকে বন্ধ!
Darjeeling

দার্জিলিং পাহাড়ের সমস্ত স্কুল আগামীকাল থেকে বন্ধ!

কলকাতা হাইকোর্টের শিক্ষক নিয়োগের রায় পাহাড়ে আসতেই চাঞ্চল্য!

ওয়েবডেস্ক- সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন (Associated Secondary Teachers Association) এর পক্ষ থেকে দার্জিলিং (Darjeeling) পাহাড়ের সমস্ত স্কুল (School) আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা। কলকাতা হাইকোর্টের শিক্ষক নিয়োগ সংক্রান্ত রায়ের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের (High Court) রায়,  যেখানে জিটিএ (GTA) কর্তৃক ৩১৩ জন শিক্ষকের নিয়োগকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে পাহাড়ে বন্ধ থাকছে স্কুল! ফলে পড়াশোনা শিকেয় উঠতে পারে।

সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ খারকা জানিয়েছেন, স্কুলে বার্ষিক পরীক্ষা চললে অথবা ফলাফল ঘোষণার দিন থাকলেও সেই কর্মসূচি স্থগিত থাকবে। জিটিএ প্রধান অনীত থাপার বক্তব্য, আমি কাউকে হতাশ হতে দিতে চাই না। ওই শিক্ষকদের জন্য যতদূর যেতে হয় যাব।

বুধবার কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের রায়ের  ঘোষণার খবর পাহাড়ের আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এর পরেই দার্জিলিং ও কালিম্পংয়ে জিটিএ-র অধীন প্রতিটি সরকারি স্কুলে অনির্দিষ্টকালের বনধের ঘোষণা করে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন।

সংগঠনের দাবি,  দীর্ঘ ২৫ বছর ধরে ওই শিক্ষকরা দার্জিলিং পাহাড়ের সরকারি শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত। ২০০২ সাল থেকে পাহাড়ে স্বেচ্ছাসেবক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এটা শিক্ষকদের কোনও দোষ নয়। প্রশাসনিক গাফিলতি। এর জন্য দায়ী তৎকালীন সরকার, জিটিএ। তার জন্য শিক্ষকদের এর জন্য শাস্তি দেওয়া উচিত নয়।

আরও পড়ুন-  আইন না মেনেই শিশুকন্যা দান! বিরাট পদক্ষেপ নিল চাইল্ড লাইন

শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ খাড়কা বলেন, “দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের জিটিএ-র অধীন সমস্ত স্কুল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যে সব স্কুলে পরীক্ষা চলছে, ফলাফল ঘোষণা সব স্থগিত করা হয়েছে। কোনও স্কুল সংগঠনের  এই আহ্বান উপেক্ষা করলে কোনও অপ্রীতিকর ঘটনার দায়ে সংগঠন দেবে না। কলকাতা হাই কোর্টের দার্জিলিং পাহাড়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের, স্বেচ্ছাসেবী শিক্ষকদের বিরূপ প্রভাব ফেলছে। এটা মেনে নেওয়া যায় না। তাই এই প্রতিবাদ।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto