Friday, May 1, 2026
Homeরাতের অন্ধকারে শিলিগুড়িতে এটিএম লুট, খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

রাতের অন্ধকারে শিলিগুড়িতে এটিএম লুট, খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

শিলিগুড়ি: রাতের অন্ধকারে এটিএম লুটের ঘটনা। চম্পাসারি মোড় (Champasari More) সংলগ্ন এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ (Pradhan Nagar Police Station) । আশেপাশের জেলার থানা গুলিকেও সতর্ক করা হয়েছে।

শিলিগুড়ির চম্পাসারি মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় এটিএম (ATM) লুটের ঘটনা। জানা গিয়েছে, এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় একদল দুষ্কৃতী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি সাদা গাড়িতে করে মুখ ঢাকা অবস্থায় চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। স্থানীয় এক বাসিন্দার দাবি, রাত ২টো নাগাদ এই ঘটনা। তাঁদের বাড়ির বিপরীতেই ওই এটিএম। তাঁর মেয়ে এটিএমে সন্দেহজনক কিছু  লোককে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেইসময় পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তারপর তাঁর বাবাকে গোটা বিষয়টি জানায়।

আরও পড়ুন:  বৃষ্টি শুরু হতেই হু হু করে জল ছাড়ল ডিভিসি

বাড়ির বেলকনি থেকে ওই ব্যাক্তি দেখেন দুস্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে। এবং তারপর সেখানে আগুন লাগিয়ে দেয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই তিনি কোনওরকমে গাড়ি ও ঘটনার বেশকিছু ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার সকালে সেগুলো পুলিশের হাতে তুলে দেন তিনি। ঘটনার খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের এলাকার সমস্ত থানায় সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188