Saturday, May 2, 2026
Homeমহিলাদের পোশাক নিয়ে এ কি বলে দিলেন কৈলাস বিজয়বর্গীয়? কী বলছে তৃণমূল?

মহিলাদের পোশাক নিয়ে এ কি বলে দিলেন কৈলাস বিজয়বর্গীয়? কী বলছে তৃণমূল?

কলকাতা: মেয়েদের পোশাক নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মহিলাদের ‘পোশাক’ নিয়ে ‘কুকথা’ শোনা গেল তাঁর মুখে। তিনি পশ্চিমী সংস্কৃতি এবং ভাবধারার সঙ্গে তিনি একমত নন। মেয়েদের ছোট পোশাক পরা তিনি একেবারেই পছন্দ করেন না বলে জানিয়েছেন। জানিয়েছেন, ছোট পোশাক পরে কোনও মেয়ে যদি তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন, তিনি তাঁর সঙ্গে ছবি তোলেন না। মেয়েদের ‘দেবী’ বলে মনে করেন, দাবি করেছেন কৈলাস। লিঙ্গবৈষম্যমূলক’ ওই মন্তব্য নিয়ে বিজেপি নেতাকে তুলোধোনা করছেন বিরোধীরা।

বেফাঁস বয়ান দেওয়ার জন্য রীতিমতো ‘সুনাম’ অর্জন করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya)। ফের মহিলাদের ‘পোশাক’ নিয়ে ‘কুকথা’ শোনা গেল তাঁর মুখে। কৈলাস বললেন, ‘মেয়েরা দেবীর মতো, কম পোশাক পরা তাদের শোভা পায় না।সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ক্লিপে মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আজকাল দেখি কম কথা বলে নেতাদের মানুষ পছন্দ করেন। ইউরোপের দেশগুলিতে মেয়েরা কম ছোটো পোশাক পরেন। কম পোশাক পরা মেয়েরা যেমন দেখতে সুন্দর হয়, যে নেতারা কম কথা বলেন, পশ্চিমের দেশগুলিতে তাঁদের ভাল বলে মনে করা হয়। আমি এ সবে বিশ্বাস করি না। আমার মনে হয়, কম পোশাক পরা মেয়েরা দেখতে সুন্দর হয় না। মেয়েরা দেবীর মতো, তাই পুরো পোশাক পরা উচিত।” তিনি আরও বলেন, “আমার কাছে অনেক মেয়েরা সেলফি তুলতে আসে, ছোট পোশাক পরা। আমি তাঁদের ফিরিয়ে দিই। বলি, ভালো পোশাক পরে এসো। মেয়েরা পুরো পোশাক পরে তারাই সুন্দর।”

আরও পড়ুন:বার্লিনে বিয়ে সারলেন মহুয়া, শুভেচ্ছা সায়নীর

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কৈলাস। ‘নোংরা’ পোশাক পরা মহিলাদের ‘শূর্পণখা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। কিন্তু সেই মেয়েরাই আজকের দিনে নোংরা পোশাক পরে। নোংরা পোশাক পরলে মেয়েদের দেবী তো মনে হয়ই না। মনে হয় শূর্পণখা। মেয়েদের উদ্দেশে এর পর কৈলাস বলেছিলেন, ‘‘ঈশ্বর তোমাদের সুন্দর শরীর দিয়েছেন, ভদ্র পোশাক পরো!

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188