Friday, July 3, 2026
HomeBig newsমরশুমের শীতলতম দিন কলকাতায়! তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে
Weather Update

মরশুমের শীতলতম দিন কলকাতায়! তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

অন্যদিকে জেলাগুলিতেও অব্যাহত শীতের দাপট

ওয়েব ডেস্ক : শীতের (Winter) দাপটে কাবু কলকাতা (Kolkata)। মঙ্গলবার ছিল তিলোত্তমায় শীতলতম দিন। তবে বুধবার সেই রেকর্ড ভেঙে গেল। আজ শহরের সর্বোনিম্ন তাপমাত্রা নেমে এল ১১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। অন্যদিকে জেলাগুলিতেও অব্যাহত শীতের দাপট।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। সর্বোচ্চ ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার আরও নেমে গেল তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তে বাড়তে আকাশ পরিস্কার থাকবেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও খবর : কলকাতার দুই প্রান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

শহরের পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। তবে সেখানে বজায় রয়েছে কুয়াশার দাপট। ইতিমধ্যে একাধিক জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের কিছুদিন তাপমাত্রার কোনওরকম হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি উত্তর পশ্চিম ভারতে ঢুকবে। এর ফলে বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। তার কারণে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO