Saturday, August 8, 2026
HomeScrollদীপাবলির ছবিতে বড় চমক দীপিকা-রণবীরের

দীপাবলির ছবিতে বড় চমক দীপিকা-রণবীরের

মায়ের কোলে হাসতে হাসতে পোজ দিল ছোট্টো দুয়া

ওয়েব ডেস্ক: দীপাবলির ছবিতে বড় চমক দীপিকা-রণবীরের। দীপিকা পাড়ুকোন (Deepika Pdukone) ও রণবীর সিং (Ranveer Singh) প্রথমবার তাঁদের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর মুখ প্রকাশ্যে আনলেন দীপাবলিতে। ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই তারকা দম্পতি শেয়ার করলেন তাঁদের উৎসবের কিছু বিশেষ ছবি, যেখানে দেখা গেল ছোট্ট দুয়া-কে মায়ের কোলে হাসতে হাসতে পোজ দিতে।

গত দীপাবলীতে মেয়ের দু’টি ছোট্ট পায়ের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বলিউডের রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বছর ঘুরেছে এই দীপাবলিতে মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা। মঙ্গলবার তাঁদের দীপাবলি উদযাপনের ছবি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়। মা-বাবার সঙ্গে সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে দুয়াকেও। লাল পোশাকে সেজেছে রণবীর ও দীপিকাকন্যা।

আরও পড়ুন:‘কিঁউকি সাস ভি কভি বহু থি’তে বিল গেটস!

মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে দীপিকা নিজেও পরেছেন লাল রঙের সালোয়ার। সঙ্গে ভারী গয়না। রণবীর পরেছেন সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্ট। দুয়াকে দেখা গেল মায়ের কোলে মিষ্টি হাসিতে। এক ছবিতে দেখা যায়, দীপিকা কোলে দুয়া-কে নিয়ে দাঁড়িয়ে, পাশে রণবীর আলতোভাবে তাঁদের দু’জনকে জড়িয়ে ধরেছেন।

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor