HomeScrollমোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ, ‘দিমাগি নকশাল পার্টি’...
Dimagi Naxal Party

মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ, ‘দিমাগি নকশাল পার্টি’ ঘিরে চর্চা

সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এল ‘Dimagi Naxal Party’

কলকাতা: স্বাধীনতা দিবসে (Independence Day 2026) লালকেল্লা (Lalkella) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘দিমাগি নকশাল’ (Dimagi Naxal Party) মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এল ‘Dimagi Naxal Party’। আপাতত এটি কোনও স্বীকৃত রাজনৈতিক দল নয় বলেই মনে করা হচ্ছে। বরং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৈরি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবেই এর আত্মপ্রকাশ বলে জানা যাচ্ছে। তবে ভবিষ্যতে এর পরিধি কতটা বাড়ে, সে দিকে নজর রাজনৈতিক মহলের।

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য এলেও সমাজে ‘দিমাগি নকশাল’ বা নকশালপন্থী চিন্তাধারার মানুষদের চিহ্নিত করা প্রয়োজন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিরোধী শিবিরের একাধিক নেতা প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

এর পরেই সোশ্যাল মিডিয়ায় ‘Dimagi Naxal Party’ নামে একটি পেজ সামনে আসে। সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট অনুযায়ী, তারা ভগত সিংয়ের আদর্শে অনুপ্রাণিত। পেজটি দ্রুত জনপ্রিয়তা পায় বলেও দাবি করা হয়েছে। একটি সময়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা প্রায় ১.৮১ লক্ষে পৌঁছেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পরে সেই অ্যাকাউন্টটি আর দেখা যায়নি বলে জানা গিয়েছে।

এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই নানা রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম ‘দিমাগি নকশাল’ তকমা নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছেন। কংগ্রেসের জয়রাম রমেশও এই শব্দবন্ধের সমালোচনা করেছেন। তৃণমূলের সাকেত গোখলে প্রধানমন্ত্রীর মন্তব্যকে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন।

সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ‘Dimagi Naxal Party’ কি শুধুই সাময়িক সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, নাকি ভবিষ্যতে এটি কোনও বড় রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মের রূপ নেবে। আপাতত বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News