Saturday, June 13, 2026
HomeJust Inএইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি: এইচএমপিভি (HMPV) বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) বলেন, আমরা যে কোনও রকম স্বাস্থ্য জরুরি ব্যবস্থা যুঝতে সক্ষম। এটা কোনও নতুন ভাইরাস নয়। এই পরিস্থিতিতে সবাই শান্ত থাকুন। এই ভাইরাস ২০০১ সালে প্রথম ধরা পড়ে। তারপর থেকেই এই ভাইরাস ছড়িয়ে রয়েছে। ভিডিও মেসেজে তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে ভারত যে প্রতি মুহূর্তে নজর রাখছে সেই বিষয়টিও জানিয়েছেন নাড্ডা। স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআর, এনসিডিসি চীন ও প্রতিবেশী দেশগুলির পরিস্থিতি পর্যালোচনা করছে। এইচএমপিভি ভাইরাস নিয়ে কর্নাটক, মহারাষ্ট্র, দিল্লি গাইড লাইন জারি করেছে। করোনার সময় যেমন স্বাস্থ্যবিধি মানতে হয়েছিল সেইরকম করতে বলা হয়েছে। শ্বাসকষ্টের রোগীদের চিহ্নিত করতে বলা হয়েছে। কোনও রোগীর মধ্যে এই সংক্রান্ত কোনও লক্ষণ নজরে এলে তাঁকে আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। কেরল সরকার অন্তঃসত্ত্বা, শিশু, প্রবীণদের মাস্ক ব্যবহার করতে বলেছে।

আরও পড়ুন: ক্যাপ্টেন ছাড়লেন শেষ ককপিট, অবসরে কান্দাহার বিমান ছিনতাই ঘটনার হিরো

সোমবারই সামনে এসেছে দেশে এইচএমপিভি ভাইরাসে তিনটি ঘটনা। দক্ষিণ ভারতে বেঙ্গালুরু থেকে উপকূলের গুজরাট এবং পূর্বে কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার মানবে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d