Friday, June 19, 2026
Homeসুপ্রিম কোর্টের আইনজীবীকে ইডির নোটিশ! বিচারব্যবস্থায় আঘাত মন্তব্য আইনজীবী মহলের

সুপ্রিম কোর্টের আইনজীবীকে ইডির নোটিশ! বিচারব্যবস্থায় আঘাত মন্তব্য আইনজীবী মহলের

ওয়েব ডেস্ক: ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আইনজীবীদের (Lawyers) কাছ থেকে আইনি পরামর্শ (Legal Advice) নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু সেই আইনজীবীকে (Lawyer) যখন তদন্ত সংক্রান্ত নোটিশ দেওয়া হয় তখন বিচারব্যবস্থার (Judiciary) ক্ষেত্রে আঘাত বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রবীণ আইনজীবী অরবিন্দ দত্তকে নোটিশ দিয়েছে ইডি (Enforcement Directorate)। তিনি এই নোটিশের প্রেক্ষিতে ইডিকে (Enforcement Directorate) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন আইনি পরামর্শদাতা (Lawyer) তাঁর আইনি পরামর্শকে তদন্তকারী সংস্থার কাছে বলতে বাধ্য নন। শুধু ভারতবর্ষ (India) নয়, এটি বিশ্বব্যাপী নিয়ম।

যদিও ইডি (Enforcement Directorate) গত ১৪ জুন সেই নোটিশ (Notice) প্রত্যাহার করে। ইডির এই নোটিশকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ধমকির সমতুল্য হিসেবে আখ্যা দিয়েছে। আইনজীবী মহলের মতে, এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনজীবীদের নোটিশ পাঠালে, আগামী দিনে কোনও সেনসিটিভ মামলায় আইনজীবীরা অভিযুক্তের পক্ষে আর সওয়াল করতে চাইবেন না।

উল্লেখ্য, এক্স চেয়ারপার্সন রশ্মি সালুজার বিরুদ্ধে ২৫০ কোটি টাকার অভিযোগ ওঠে এমপ্লয়িজ স্টক অপশন প্ল্যান (ESOP) সংক্রান্ত বিষয়ে। তদন্ত শুরু করে ইডি (Enforcement Directorate)। আইনজীবী অরবিন্দ দত্তের পরামর্শে এক্স চেয়ারপার্সন রশ্মি সালুজা ওই ইন্স্যুরেন্স গ্রান্ট পান। এরপরই ইডি আইনজীবী অরবিন্দ দত্তকে নোটিশ (Notice) পাঠায়।

আরও পড়ুন:হাইকোর্টের কঠোর অবস্থানের জেরে গ্রেফতার পুলিশের এডিজি!

এখন এই বিষয়কে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠছে:
প্রথমত, একজন আইনজীবী (Lawyer) যদি তার ক্লাইন্টকে (Client) আইনি পরামর্শ দেন সেক্ষেত্রে কি তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে আইনি পরামর্শ দেওয়ার জন্য?
দ্বিতীয়ত, আইনজীবী হিসেবে ক্লাইন্টকে পরামর্শ দেওয়াটা কি ফৌজদারি অপরাধ?

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও রেকর্ড অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে:
ইডির এই ধরনের নোটিশ (Enforcement Directorate Notice), এক প্রকার আইনি পরামর্শ দাতাদের প্রতি হুমকি। সংবিধান অনুযায়ী ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আইনি পরামর্শ নেওয়ার অধিকার রয়েছে। সেই আইনি পরামর্শ নেওয়ার পর যদি পরামর্শ দাতাকে তদন্তকারী সংস্থার সম্মুখীন হতে হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। এটা শুধু একজন আইনজীবির প্রতি হুমকি নয়, এটা সম্পূর্ণ আইনি ব্যবস্থার উপরে হুমকি। ইডি আইনি পরামর্শকে অপরাধের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেটা সম্পূর্ণ অযৌক্তিক।

আইনজীবীর বিচারালয় স্বতন্ত্রতা বা স্বাধীনতা রয়েছে। সেই স্বতন্ত্রতা যদি খর্ব হয় তাহলে কোনও অভিযুক্ত সঠিক বিচার পাবে না। যেকোনো আইনজীবী কোনও ক্লায়েন্টের মামলা নেওয়ার আগে চিন্তা করবেন, সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রোষের মুখে পড়বে কি না। তদন্তকারী সংস্থা তাদের অধিকারের সীমা লঙ্ঘন করছে যা সম্পূর্ণ বিচারব্যবস্থার উপর প্রভাব ফেলছে। আইনজীবী মহলের মতে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ও আইনজীবীদের চাপে পড়েই ইডি ১৪ই জুন নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto