Monday, June 29, 2026
HomeScrollতারাতলার বস্তিতে আগুন

তারাতলার বস্তিতে আগুন

কলকাতা: শনিবার রাতে আগুন লেগেছিল নারকেলডাঙার (Narkeldanga) বস্তিতে। এবার আগুন তারাতলার বস্তিতে। সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ দাউদাউ করে জ্বলে উঠল তারাতলার কেপিটি কলোনির পাশের বস্তিতে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কথা বলেন, দমকল কর্মীদের সঙ্গে। সূত্রের খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: মেটা প্ল্যাটফর্মকে আইনি চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তারাতলার কেপিটি কোয়ার্টারের পাশেই রয়েছে বস্তি। সেখানে প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি রয়েছে। সোমবার সন্ধ্যে ৭.১৫ মিনিট নাগাদ দমকল খবর পেয়ে ঘটস্থলে আসে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিরাট আকার নেয় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বস্তি। একের পর এক সিলিন্ডারের বিস্ফোরণ হয়। যার জেরে আগুন ছড়িয়ে পড়ে। ঝুপড়িতে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার রয়েছে।

দমকল জানিয়েছে, আগুন পুরোপুরি নেভার পরই অগ্নিকান্ডের কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO