Tuesday, June 2, 2026
HomeScrollবাঁকড়ায় চেয়ার কারখানার ভিতরে খুন ভিনরাজ্যের শ্রমিক

বাঁকড়ায় চেয়ার কারখানার ভিতরে খুন ভিনরাজ্যের শ্রমিক

হাওড়া: চেয়ার কারখানার ভিতরে কোপানো হল ভিনরাজ্যের শ্রমিককে। হাওড়া ডোমজুড়ে বাঁকড়া (Bankra Howrah) নিউ মন্ডল পাড়া একটি চেয়ার তৈরির কারখানায় এক কর্মীকে খুনের অভিযোগ উঠল। নিহতের নাম জার্জিস আনসারি। ঝাড়খণ্ড থেকে হাওড়ায় কাজ করতে এসেছিলেন তিনি। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাওড়ার বাঁকড়ার মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির কারখানায় কর্মরত ছিলেন জার্জিস। তাঁর সঙ্গে কাজ করতে এসেছিলেন ফৌম আনসারিও। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের মধ্যে বচসা হয়। কারখানায় মধ্যে ওই শ্রমিককে হাত-পা বেঁধে নিশংস ভাবে খুন করা হয়েছে। সকালবেলা অন্যান্য শ্রমিকরা দেখতে পায় কারখানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত জগজিৎ আনসারী। এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি বাঁকড়া ফারির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে মৃত ব্যক্তিকে ময়নাতদন্তে পাঠায় এবং আর তার সহকর্মী আশঙ্কাজনক অবস্থায় আর এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মধ্যরাত্রে দুজনের মধ্যে বচসা জেরে এই খুন। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই চেয়ার কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র‌্যাফও নামানো হয়েছে।

আরও পড়ুন: ট্যাব কাণ্ডে অবশেষে পুলিশের জালে মাস্টারমাইন্ড

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO