Saturday, April 25, 2026
HomeScroll‘গাজা শান্তি সম্মেলন’-এ যোগ দিচ্ছেন না মোদি!
Narendra Modi

‘গাজা শান্তি সম্মেলন’-এ যোগ দিচ্ছেন না মোদি!

মোদি নন, ‘গাজা শান্তি সম্মেলন’-এ যোগ দেবেন কীর্তিবর্ধন সিং!

ওয়েব ডেস্ক : সোমবার শর্ম-আল-শেখ শহরে হতে চলেছে ‘গাজা শান্তি সম্মেলন’। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও মিশরর আব্দেল ফাতাহ আল-সিসি (Abdel Fattah el-Sisi)। আর এই সম্মেলনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জানা যাচ্ছে, এই সম্মেলনে যোগ দেবেন না তিনি। তার পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং (Kirti Vardhan Singh)।

গত অগাস্টে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য এই শুল্ক চাপানো হয়েছে। তার পরেই এইচ১বি ভিসার দাম অনেকটা বাড়ানো হয়েছে। ট্রাম্পের এমন সব ‘অদ্ভুত’ সিদ্ধান্তের কারণে ভারত (India) ও আমেরিকার (America) মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কিন্তু তার পরেও প্রধানমন্ত্রী মোদিকে গাজা সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্‌ আল-সিসি। কিন্তু প্রশ্ন উঠেছিল, মোদি এই সম্মেলনে আদৌ যোগ দেবেন কি না? সূত্রের খবর, প্রধানমন্ত্রী নন, বরং ওই সম্মেলনে যোগ দেবেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তবে এখনও সরকারিভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি।

আরও খবর : বিহারে আসনরফা সারল NDA! কত আসনে লড়বে BJP-JDU?

প্রসঙ্গত, সোমবার বিকেলে শার্ম-আল-শেখে এই ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি (Abdel Fattah el-Sisi) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানা যাচ্ছে, সেই সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০টির বেশি দেশের নেতারা। এই সম্মেলনে ফ্রান্স, জার্মানি, স্পেন ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের যোগ দেওয়ার কথা।

উল্লেখ্য, সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য ২০ দফা প্রস্তাব করেছিলেন ট্রাম্প (Trump)। তাতে রাজি হয় ইজরায়েল (Israel) ও হামাস (Hamas)। তার পরেই বহু মানুষ নিজেদের ভেঙে পড়া বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে জানা যাচ্ছে, ট্রাম্পের শান্তি চুক্তিতে সই করতে চায় না হামাস। যার ফলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শান্তি চুক্তিতে হামাসকে গাজা ছাড়ার যে শর্ত দেওয়া হয়েছিল, সেটিকে ‘অযৌক্তিক’ বলে জানানো হয়েছে এই সংগঠনের তরফে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot