Friday, May 15, 2026
HomeScrollশিয়ালদহ শাখায় টানা ২৩ ঘণ্টা বাতিল একগুচ্ছ ট্রেন
Train Cancel

শিয়ালদহ শাখায় টানা ২৩ ঘণ্টা বাতিল একগুচ্ছ ট্রেন

একনজরে দেখে নিন বাতিল কোন কোন ট্রেন

কলকাতা: ২৩ ঘণ্টা` বাতিল একগুচ্ছ ট্রেন (Train Cancel)। কাঁকুরগাছি রোড-বালিগঞ্জ সেকশনে ব্রিজের গার্ডারের কাজের জের। আগামী শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত একটানা ২৩ ঘণ্টা বাতিল ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই শাখায় যাতায়াত করা যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে।

পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর, বর্তমান গার্ডারগুলির কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলি সরিয়ে আধুনিক ও শক্তিশালী নতুন গার্ডার বসানো হবে। এর ফলে এই রুটে ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। যা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বেপরোয়া গতিতে পথচারীদের পিষে ফুটপাথে গাড়ি!

একনজরে দেখে নিন রবিবার বাতিল কোন কোন ট্রেন
৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি
৩১৪২২, ৩১৪৪২ ও ৩১৪৪৬ ডাউন নৈহাটি-শিয়ালদহ
৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদহ
৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট
৩০৩৫৮ ডাউন মধ্যমগ্রাম-মাঝেরহাট
৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত
৩০১৫২, ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট
৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট
৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট
৩৪১৫৭ ও ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদহ
৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদ

শিয়ালদহ স্টেশনে যাত্রাপথ শেষ হবে
৩৪০৫২, ৩৪০৫৪ নৈহাটি-বজবজ
৩১০৫১, ৩১০৫৫ বজবজ-নৈহাটি
৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ
৩০১১২ বারাকপুর-বালিগঞ্জ

বারাসত স্টেশনে যাত্রাপথ শেষ হবে

৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট
৩০৩৬১, ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ
৩৪০৬২ বনগাঁ-ক্যানিং
গেদে-মাঝেরহাট লোকাল দমদম স্টেশনে থামবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto