HomeScrollমল্লিকপুরে বিজেপির ‘শহিদ’ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ শুভেন্দুর
Suvendu Adhikari

মল্লিকপুরে বিজেপির ‘শহিদ’ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ শুভেন্দুর

প্রচারের মাঝেই আচমকা রুট বদল মুখ্যমন্ত্রীর

কলকাতা: ফলতায় (Falta) প্রচার কর্মসূচির মাঝেই আচমকা রুট বদল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রচারের গাড়ি থেকে নেমে নিজের ব্যক্তিগত গাড়িতে করে তিনি রওনা দেন মল্লিকপুরে, বিজেপির (BJP) এক ‘শহিদ’ পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দিতে।

সূত্রের খবর, বর্তমানে মুখ্যমন্ত্রীর কনভয় মূল স্পট থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে রয়েছে। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত থাকায় ভিতরের ছবি বা ভিজ্যুয়াল এখনও স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রীর সফরের ছবি বা আপডেট সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে প্রকাশ পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ‘১৫ বছরে ১০ হাজার কোটির ডি সি আর কেলেঙ্কারি’, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক জগন্নাথের

এদিকে সংবাদমাধ্যমের একটি অংশের অভিযোগ, যেই গাড়ি থেকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল, সেটিকেও সহরারহাট এলাকায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর মল্লিকপুর সফরের সরাসরি কভারেজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News