Sunday, July 5, 2026
HomeScrollঅমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
Vijay Varma

অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের

ওয়েব ডেস্ক: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়িতে গিয়ে তেমনই এক আতিশয্যের ক্যামেরাবন্দি করেন বিজয় ভার্মা (Vijay Varma)। বিগ বি’র শৌচালয়ে ঢুকে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল অভিনেতার। কেন? বাকিটা নিজেই ফাঁস করলেন বিজয়।

সেলেবদের বাড়ির অন্দরসজ্জা নিয়ে অনেকেরই বাড়তি শখ। অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে তেমনই এক নিদর্শন ক্যামেরাবন্দি করেন বিজয় ভার্মা। এবার সরাসরি বিগ বি’র শৌচালয়ে উঁকি দিলেন অভিনেতা। শুধু বাথরুমে ঢুকে শৌচকর্ম সেরেই ক্ষান্ত হননি তিনি। বরং সোনালি রঙের কমোড দেখে তার সঙ্গে সেলফি তোলার সুযোগও হাতছাড়া করেননি বিজয় ভার্মা। আর সেই ‘লাখ টাকার ফ্রেম’ নিজেই শেয়ার করে টিনসেল টাউনে শোরগোল ফেলেছেন অভিনেতা। বচ্চনদের অগোচরে কখন এমন কাণ্ড ঘটালেন তিনি? প্রশ্ন হতভম্ব অনুরাগীদের।

আরও পড়ুন: ‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী

আসলে এই ছবি আজকের নয়, সময়ের কাঁটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে প্রায় এক দশক আগে। যখন তারকামহলে ‘থ্রোব্যাক দুই হাজার ষোলো’ ট্রেন্ডে নস্টালজিয়ার জোয়ার, তখনই অতীতের স্মৃতি উসকে দিয়েছেন বিজয় ভার্মা। সেই বছর সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। ছবির সূত্রেই বিগ বি-র বাড়িতে আমন্ত্রণ পান বিজয়। আর সেই সময়েই ঘটে যায় এই মজার মুহূর্ত, সোনালি কমোডের সঙ্গে সেলফি!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet