HomeScrollপ্রাইম টাইম শো পেতে গেলে দু’কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে
2026 Bengali Film

প্রাইম টাইম শো পেতে গেলে দু’কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে

২০২৬-এ ছবি নিয়ে কী কী শর্ত রাখল স্ক্রিনিং কমিটি?

কলকাতা: শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল। স্ক্রিনিং কমিটির বৈঠক বসেছিল ইম‌পার অফিসে। উপস্থিত ছিলেন দেব, অতনু রায়চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, রানা সরকার, শতদীপ সাহা, বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক জয়দীপ মুখোপাধ্যায়, পঙ্কজ লাডিয়া, ক্যামেলিয়ার তরফ থেকে নীলাঞ্জন বসু, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস প্রমুখ। বৈঠকের পর স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, ২০২৬-এর বাংলা (2026 Bengali Film) বিনোদন দুনিয়া আরও বেশি সুশৃঙ্খল হতে চলেছে।

বর্তমানে টলিউডে বাংলা ছবির সুদিন চলছে বলা যায়। একের পর এক ভালো বক্স অফিস কালেকশনের মুখ দেখছে বহু বাংলা ছবি। বাংলা ছবির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বাংলা সিনেমার ভবিষ্যতে আরও যাতে মজবুত হয় তা নিয়ে একাধিক বৈঠক হয়েছে প্রযোজক পরিচালক ও ফেডারেশনের মধ্যে। আগের বৈঠকে স্থির হয়েছিল কোন প্রযোজক বছরে ক’টি করে ছবি বানাতে পারবেন। সেই তালিকা অনুযায়ী বছরে ছ’টি করে ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছে এসভিএফ, সুরিন্দর ফিল্মস, নন্দী মুভিজ। চারটি করে ছবি বানানোর তালিকায় উইন্ডোজ প্রযোজনা সংস্থা, দাগ ক্রিয়েটিভ মিডিয়া, সুরিন্দর ফিল্মস, ক্যামেলিয়া প্রোডাকশন, ফ্রেন্ডস কমিউনিকেশনসের নাম। বছরে দুটো করে ছবি বানানোর কথা জানিয়েছেন জিৎ, পিয়া সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা। তবে দেব বা রাজ চক্রবর্তী বছরে ক’টি করে ছবি বানাবেন, এ দিনের বৈঠকেও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়ে মার খেতে হয়েছে, বিস্ফোরক অভিনেত্রী

শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, প্রাইম টাইম শো পেতে গেলে কম করে দু’কোটি টাকা বাজেটের ছবি বানাতে হবে। যিনি বছরে একটি ছবি বানাবেন, তিনি প্রাইম টাইম শো পাবেন না। একই ভাবে কয়েক বছর আগে তৈরি হওয়া ছবি ২০২৬-এর ‘প্রাইম টাইম শো’য়ে জায়গা পাবে না। এগুলো সব ‘নন প্রাইম টাইম শো’য়ে মুক্তি পাবে। যাঁরা কোনও ছবি তৈরি ২০২৫-এ শুরু করেছেন, তাঁরা ২০২৬-এ দেখানোর সুযোগ পাবেন। যাঁরা ২০২৬-এ ছবি বানাবেন, তাঁরা ওই বছরেই ছবি দেখানোর সুযোগ পাবেন।”

অন্য খবর দেখুন 

[youtube-feed feed=1]
Read More

Latest News