Monday, June 29, 2026
HomeScrollরক্তাক্ত চেহারা! কী হল মিমির?
Mimi Chakraborty

রক্তাক্ত চেহারা! কী হল মিমির?

‘ডাইনি’-র সেট থেকে একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন মিমি নিজেই

কলকাতা: ‘দুষ্টু কোকিল’ থেকে একেবারে ‘ডাইনি’ (Daini)! জন্মদিনেই ভয়ংকর লুকে চমকে দিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। হাতে দা, রক্তাক্ত মুখ—অভিনেত্রীর সেই অবতার দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কী হয়েছে মিমির? এবার সেই রহস্য খানিকটা খুলল। সোশ্যাল মিডিয়ায় ‘ডাইনি’-র সেট থেকে একাধিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন মিমি নিজেই।

আরও পড়ুন: অস্কার ২০২৬: অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’!

পর্দায় আসতে চলেছে নতুন সিরিজ ‘ডাইনি’। আগামী ১৪ মার্চ, হইচই-এ মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিরিজ। একেবারে নতুন, ভয়ংকর ও রহস্যময় অবতারে ধরা দেবেন মিমি চক্রবর্তী। গল্পের কেন্দ্রে রয়েছে দুই বোনের সম্পর্কের জটিলতা—যেখানে ভালোবাসা, ক্ষোভ আর অন্ধকার রহস্য একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতার সঙ্গে কল্পনার মিশেলে তৈরি এই চিত্রনাট্য। দুই বোনের তিক্ততার আসল কারণ কী? সেই উত্তর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ১৪ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, সিরিজের পরিচালক নির্ঝর। গোটা সিরিজের শুটিং হয়েছে উত্তরবঙ্গে। এর আগে ‘হইচই’-এর ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এবার তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ ‘ডাইনি’র ঝলক প্রকাশ্যে এল।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO