Friday, June 12, 2026
HomeScrollকবে দোল? কবে হোলি? জানুন সঠিক তিথি

কবে দোল? কবে হোলি? জানুন সঠিক তিথি

ওয়েব ডেস্ক: আর কিছুদিন পরেই দোল পূর্ণিমা (Dol Purnima)। রঙের উৎসবে (Festival of Colors) মেতে উঠবে গোটা দেশ (India)। দেশজুড়ে ছোট-বড় সকলেই একে অপরকে আবির । এ সময় ভারতের প্রায় প্রতিটি কোণায় দোল এবং হোলি (Holi 2025) উৎসব পালন করা হয়। তবে এ বছর দোল পূর্ণিমা কবে, তা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

হিন্দু ধর্ম মতে (Hinduism), দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণ (Lord Krishna) এবং রাধার (Radha) ঐশ্বরিক প্রেমলীলার উদযাপনও বটে। বিশেষ করে বৃন্দাবনে কৃষ্ণ-রাধার রঙের খেলা নিয়ে অনেক পৌরাণিক গল্প শোনা যায়। মা যশোদার পরামর্শে কৃষ্ণ রাধার গায়ে রং লাগিয়ে রঙের খেলায় মেতে উঠেছিলেন। সেই থেকেই দোল পূর্ণিমার শুরু।

আরও পড়ুন: দুয়ারে হোলি! রঙ খেলার আগে মাথায় রাখুন ৫টি উপায়

এই উৎসবের আরও একটি দিক হোলিকা দহন। দানব রাজা হিরণ্যকশ্যপে বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিয়ে বসেছিলেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ বেঁচে যান, আর হোলিকা পুড়ে যায়। এই ঘটনাকেই স্মরণ করে হোলিকা দহনের আয়োজন করা হয়, যা হোলি উৎসবের প্রথম দিনের অংশ।

এবছর দোল পূর্ণিমার তিথি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ বলছেন ১৩ মার্চ, কেউ বলছেন ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিটে এবং শেষ হবে ১৪ মার্চ দুপুর ১২.২৩ মিনিটে । মূলত, ১৪ মার্চই পালিত হবে রঙের খেলা। এর আগে ১৩ মার্চ হবে হোলিকা দহন। তাই এ বছর দোল পূর্ণিমার দিন ঠিক ১৪ মার্চেই, যেদিন সকলেই রঙের উৎসবে মেতে উঠবেন।

দোল পূর্ণিমার দিন সবাই মিষ্টি , ঠাণ্ডাই খেয়ে, পিচকারি দিয়ে রঙ খেলে, গান-বাজনা আর নাচে মেতে উঠবেন। এই উৎসব একতার বার্তা দেয়, সমাজের সকল স্তরের মানুষ একসঙ্গে আনন্দ ভাগ করে নেন।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d