Thursday, July 16, 2026
HomeScrollজোড়া গোলের পর CR7-কে ঘিরে উন্মাদনা, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা ফিফার
Cristiano Ronaldo

জোড়া গোলের পর CR7-কে ঘিরে উন্মাদনা, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা ফিফার

সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনাল্ডো

ওয়েব ডেস্ক : একটি ম্যাচই যেন বদলে দিল সব হিসাব। বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল না পাওয়ায় যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল, দ্বিতীয় ম্যাচের পর সেই ছবিই সম্পূর্ণ উল্টে গিয়েছে। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে শুধু দলকে বড় জয় এনে দেননি, সমালোচকদেরও কার্যত জবাব দিয়েছেন পর্তুগালের (Portugal) অধিনায়ক।

প্রথম ম্যাচের পর নানা মহলে প্রশ্ন উঠেছিল, ৪১ বছর বয়সী রোনাল্ডোর (Cristiano Ronaldo) পক্ষে আর আগের মতো পারফর্ম করা সম্ভব কি না। এমনকী ড্রেসিংরুমে তাঁর নেতৃত্ব নিয়েও জল্পনা ছড়িয়েছিল। দাবি করা হচ্ছিল, সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো নেই। তবে দ্বিতীয় ম্যাচের পর সেই সমস্ত আলোচনা কার্যত থেমে গিয়েছে। পর্তুগিজ সংবাদমাধ্যম এখন রোনাল্ডোকেই দলের প্রকৃত নেতা হিসেবে তুলে ধরছে।

আরও খবর : বিশ্বকাপের নক-আউটে ৭ দল, বিদায় নিয়েছে অনেকেই! সেকেন্ড রাউন্ডের খেলে শেষে কোন গ্রুপে কী সমীকরণ?

এবার কলম্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছেছে পর্তুগাল শিবির। সেখানে রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ঘিরে উন্মাদনা এতটাই বেশি যে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে বলে জানা গিয়েছে। ফুটবলপ্রেমীদের ভিড় সামলাতেই অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করেছে আয়োজকরা। একই সঙ্গে ম্যাচের টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

কঙ্গোর বিরুদ্ধে গোলশূন্য থাকার পর ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সমালোচনার জবাব তিনি মাঠেই দিতে চান। দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স সেই বক্তব্যেরই বাস্তব প্রমাণ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে শুরু থেকেই অধিনায়কের পাশে থেকেছেন কোচ রবার্তো মার্টিনেজ। প্রথম ম্যাচের পর রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠলেও তিনি সেই প্রস্তাব মানেননি। বরং আস্থা রেখে পরের ম্যাচেও তাঁকেই সুযোগ দেন। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা রোনাল্ডোর পারফরম্যান্সই প্রমাণ করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot