HomeScrollক্রিকেটের বাইরেও ঈশানের আরেক জীবন, RBI-এর অফিসার হিসেবেও সামলান দায়িত্ব, বেতন কত...
Ishan Kishan

ক্রিকেটের বাইরেও ঈশানের আরেক জীবন, RBI-এর অফিসার হিসেবেও সামলান দায়িত্ব, বেতন কত জানেন?

১৮ বছর বয়সেই পেয়েছিলেন সরকারি চাকরি, জাতীয় দলের ব্যস্ততার মাঝেও বজায় রেখেছেন অন্য পরিচয়

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তোলা ঈশান কিষানকে (Ishan Kishan) চেনেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। কিন্তু তাঁর জীবনের এমন একটি দিক রয়েছে, যা অনেকের কাছেই অজানা। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার শুধু ব্যাটার নন, তিনি একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন কর্মীও।

সম্প্রতি আরবিআই (RBI)-এর পাটনা শাখায় ঈশানের উপস্থিতির একটি ছবি সামনে আসে। সাধারণ অফিসারের পোশাকে তাঁকে দেখে অনেকেই অবাক হয়ে যান। গলায় ছিল আরবিআই (RBI)-এর পরিচয়পত্র। সহকর্মীদের সঙ্গে তাঁর ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও খবর : আগারকরকে সরিয়ে নতুন মুখ? BCCI-এর অন্দরমহলে চলছে কোন বড় পরিকল্পনা?

জানা যায়, মাত্র ১৮ বছর বয়সে ক্রীড়া কোটায় রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন ঈশান। সেই সময় তিনি ছিলেন দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার। ক্রিকেটের পাশাপাশি নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান তিনি। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ব্যস্ত সময় কাটাতে হয় ঈশানকে। ফলে প্রতিদিন অফিসে উপস্থিত থাকা সম্ভব হয় না। তবে সময় পেলেই আরবিআই (RBI)-এর দায়িত্বের জায়গায় হাজির হন তিনি। ক্রিকেট ও সরকারি চাকরি দুই ভিন্ন জগতের দায়িত্ব একসঙ্গে সামলানোই এখন তাঁর জীবনের বিশেষ দিক।

আরবিআই (RBI)-এর সহকারী ম্যানেজার পদটি গ্রেড-এ পর্যায়ের। এই পদে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া যায়। ক্রিকেট মাঠের সাফল্যের পাশাপাশি নিজের অন্য পরিচয় ধরে রাখার এই বিষয়টি ফের আলোচনায় এনেছে ঈশান কিষানকে। ব্যাট হাতে যেমন নজর কাড়েন, তেমনই ব্যক্তিগত জীবনেও তৈরি করেছেন আলাদা উদাহরণ।

[youtube-feed feed=1]
Read More

Latest News