Thursday, July 16, 2026
HomeScrollচেন্নাইতে আজ ধোনি-কোহলি ডার্বি!

চেন্নাইতে আজ ধোনি-কোহলি ডার্বি!

ওয়েব ডেস্ক: আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচকে বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ডার্বি বললে অত্যুক্তি হয় না। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি একে অপরের বিরুদ্ধে আজ। এক সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে কত ম্যাচ জিতিয়েছেন, আজ নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে একে অপরের বিরুদ্ধে নামবেন।

দুই কিংবদন্তির একে অপরের প্রতি বরাবরের শ্রদ্ধা রয়েছে। কোহলি তো বহুবার বলেছেন, ধোনি চিরকাল তাঁর অধিনায়ক থেকে যাবেন। ধোনি কিছুদিন আগেই বললেন, শুরুতে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অধিনায়ক এবং একজন জুনিয়র ক্রিকেটারের। যত সময় এগিয়েছে, দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়েছে। সিনিয়র জুনিয়রের একটা রেখা থাকলেও তাঁরা এখনও বন্ধু বলে জানান ধোনি।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরে যাবেন না রোহিত শর্মা!

আজ চেন্নাইয়ের ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়ামে খেলা। এখানে বরাবর স্পিন সহায়ক উইকেট বানানো হয়ে এসেছে। শুক্রবার তার ব্যতিক্রম হবে না। কোহলি এবং ধোনি যখন চিদম্বরমে ওয়ার্ম আপ করতে নামবেন, স্টেডিয়ামে যে পরিমাণ শব্দব্রহ্ম সৃষ্টি হবে তা আরব সাগরে জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারে।

হেড টু হেড বিচার করলে সিএসকে অনেক এগিয়ে। তাছাড়া ট্রফি জেতার ব্যাপারেও দুই ফ্র‍্যাঞ্চাইজির আকাশ-পাতাল তফাত। চেন্নাইয়ের দখলে ছ’টা ট্রফি আর বেঙ্গালুরুর ট্রফি ক্যাবিনেট শূন্য। তবু ধোনি-কোহলির জন্যই এই দ্বৈরথের অন্যরকম মাহাত্ম্য। প্রথম ম্যাচে কেকেআর-কে হারিয়ে আত্মবিশ্বাসী আরসিবি। আবার মুম্বইকে প্রথম ম্যাচে হারিয়েছে সিএসকে। কাজেই আজ ধুন্ধুমার ম্যাচ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot