Monday, August 10, 2026
HomeScrollগম্ভীর-আগরকরের সঙ্গে সম্পর্কে অবনতি রোহিতের! দাবি রিপোর্টে
Rohit Sharma

গম্ভীর-আগরকরের সঙ্গে সম্পর্কে অবনতি রোহিতের! দাবি রিপোর্টে

ভারতীয় দলের অন্দরে মতবিরোধ নিয়ে নতুন জল্পনা

ওয়েব ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই বিসিসিআই (BCCI) স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচই রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়। তবে এর মধ্যেই একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের (Ajit Agarkar) সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতি হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিজেই প্রস্তাব দিয়েছিলেন রোহিত শর্মা। সেই সময় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের অনুশীলনের ফাঁকে দু’জনের কথোপকথন হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের সময় গম্ভীর ও রোহিতের মধ্যেকার সম্পর্কের অবনতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর : বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল ফ্রান্সকে

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, সিডনি টেস্টে নিজে থেকে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় রোহিতকে (Rohit Sharma) সতর্ক করেছিলেন অজিত আগরকর। পরে সংবাদমাধ্যমে রোহিতের মন্তব্যে নাকি অসন্তুষ্ট হন গম্ভীর ও আগরকর। যদিও এই বিষয়ে বিসিসিআই বা সংশ্লিষ্ট কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর রোহিতকে (Rohit Sharma) ওয়ানডে অধিনায়কত্ব থেকেও সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে গম্ভীর ও আগরকর একমত ছিলেন। তবে এগুলি কতটা সঠিক সে বিষয়ে সরকারি ভাবে বা গম্ভীর, রোহিত ও আগরকারের মুখ থেকে কিছু শোনা যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor