Wednesday, August 12, 2026
HomeScrollবিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, শেষ ম্যাচের জল্পনা আরও উসকে দিলেন...
Lionel Messi

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, শেষ ম্যাচের জল্পনা আরও উসকে দিলেন অধিনায়ক!

সতীর্থদের উদ্দেশে আবেগঘন পোস্ট মেসির!

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে গোটা আর্জেন্টিনা (Argentina) শিবিরকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। স্পেনের (Spain) বিরুদ্ধে মহারণের আগে সোশ্যাল মিডিয়ায় সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে জড়িয়ে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই পোস্ট ঘিরেই নতুন করে জোরালো হয়েছে জল্পনা, এটাই কি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ?

পোস্টে মেসি (Lionel Messi) লেখেন, এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু ট্রফি নয়, বরং দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত। কঠিন সময়ে একসঙ্গে লড়াই করা, প্রতিদিনের যাত্রা ভাগ করে নেওয়া এবং সাফল্যের প্রতিটি ধাপ উপভোগ করার স্মৃতিই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। একইসঙ্গে তিনি কোচিং স্টাফ ও নেপথ্যে কাজ করা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের প্রচেষ্টাতেই জাতীয় দল একটি পরিবারের মতো হয়ে উঠেছে।

আরও খবর : বিশ্বকাপে মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হল ফ্রান্সকে

ফাইনালের ফল যাই হোক না কেন, এই দল ইতিমধ্যেই এমন এক ইতিহাস লিখে ফেলেছে, যা কখনও মুছে যাবে না বলেও উল্লেখ করেন মেসি (Lionel Messi)। তাঁর এই আবেগঘন বার্তার পর থেকেই সমর্থকদের একাংশ মনে করছেন, বিশ্বকাপের মঞ্চে এটাই হয়তো হতে পারে আর্জেন্টাইন মহাতারকার শেষ ম্যাচ।

মেসির (Lionel Messi) পোস্টে আবেগাপ্লুত হয়েছেন তাঁর স্ত্রীও। এখন ফুটবল বিশ্বের নজর বিশ্বকাপ ফাইনালের দিকে। আর্জেন্টিনা শিরোপা জিততে পারলে আন্তর্জাতিক মঞ্চে মেসির বিদায় আরও স্মরণীয় হয়ে উঠতে পারে। তবে আজকের ম্যাচে কী হয় সেটাই এখন দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor